এক্সপ্লোর

রাজনাথের সঙ্গে দেখা করলেন নিখোঁজ জেএনইউ ছাত্রের মা, প্রতিবাদীদের কটাক্ষ দিল্লি পুলিশের

নয়াদিল্লি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্র নজিব আহমেদের মা ফতিমা নফিস। নজিবকে খোঁজার ব্যাপারে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন রাজনাথ। সূত্রের খবর, নজিবের মায়ের সঙ্গে সাক্ষাতের পর তাঁকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। রাজনাথ বলেন, নজিবকে খোঁজার ব্যাপারে বিশেষ দল গঠন করেছে দিল্লি পুলিশ। rajnath-singh-PTI-580x350 দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, নজিবের সন্ধান করতে আটটি পৃথক পৃথক পুলিশ টিম গঠিত হয়েছে। তাঁর অভিযোগ, কিছু স্বার্থান্বেষী লোকজন ভয় ছড়াচ্ছেন। প্রতিবাদ মিছিলেও যোগ দিচ্ছেন তাঁরা। এই ঘটনার ভিন্ন ভিন্ন মাত্রা যোগ করার চেষ্টা করছে তারা। আরও পড়ুন: প্রতিবাদ মিছিলে আটক জেএনইউ-র নিখোঁজ ছাত্রের মা, বোন, পরে ছেড়ে দেওয়া হয় নজিবের পরিবারের সঙ্গে ছিলেন বাদাউনের সাংসদ ধর্মেন্দ্র যাদব। তিনি বলেন, যদি পুলিশ নজিবের খোঁজ দিতে না পারে, তাহলে আমরা কোর্টের দ্বারস্থ হব। সংসদেও তোলা হবে এই ইস্যু। উল্লেখ্য বছর ২৭-এর নজিব উত্তরপ্রদেশের বাদাউনের বাসিন্দা। জেএনইউতে বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। গত ১৫ অক্টোবর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁকে। অভিযোগ, ক্যাম্পাসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের সঙ্গে ঝামেলার পর থেকেই নিখোঁজ নজিব। নজিবের বোন সাদাফ জানিয়েছেন, তাঁর ভাই পড়াশোনায় ভালো। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতেও ভালো ফল করেছে। তাঁর কোনও সমস্যাও ছিল না। এরকম একটা ঐতিহ্যশালী প্রতিষ্ঠানে কী করে এই ঘটনা ঘটতে পারে? নজিবের মা জানিয়েছেন, নিখোঁজ হওয়ার দিনই রাতে ছেলের সঙ্গে কথা হয় তাঁর। কোনও অস্বাভাবিকতা টের পাননি তিনি। তাঁর স্থির বিশ্বাস, নজিব নিজে থেকে ক্যাম্পাস ছেড়ে বেরোয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget