এক্সপ্লোর

১২ জনের শরীরের করোনা, মধ্যপ্রদেশের মোরেনায় ৩ হাজার বাড়ির ২৬ হাজার মানুষকে করা হল কোয়ারেন্টাইন

আরও ২২জনের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুরো এলাকাকে ১৪দিনের জন্য সিল করে দেওয়া হয়েছে।

মোরেনা: এলাকায় মোট বাড়ি তিন হাজার। ২৬ হাজার মানুষের বাস সেখানে। বৃহস্পতিবার তাঁদের মধ্যেই এক দম্পতির শরীরে পাওয়া গিয়েছিল করোনার জীবাণু। আর শুক্রবার তাঁদের সংস্পর্শে আসা ১০জনের শরীরে পাওয়া গেল ভাইরাস। যার জেরে পুরো এলাকাটিই সিল করে দিয়েছে প্রশাসন। ২৬ হাজার মানুষকেই কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে! ঘটনাটি মধ্যপ্রদেশের মোরেনা জেলার। দুবাইতে চাকরি করতে গিয়েছিলেন সুরেশ নামে এক ব্যক্তি। ১৭ মার্চ তিনি বাড়ি ফেরেন। ২০ মার্চ তাঁর মায়ের শ্রাদ্ধে নিমন্ত্রিত হয়ে আসেন দেড়হাজার মানুষ। ২৫ মার্চ সুরেশের দেহে করোনাভাইরাসের লক্ষণ প্রকাশ পায়। তার চারদিন বাদে তিনি হাসপাতালে যান। করোনা টেস্টে মেলে পজিটিভ। গত বৃহস্পতিবার তাঁর স্ত্রী ও ছেলের দেহেও করোনা পজিটিভ মিলেছে। তাদের রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। সুরেশের মায়ের শ্রাদ্ধে যেখানে লোক খাওয়ানো হয়েছিল, সেই এলাকাটি কোভিড হটস্পট বলে চিহ্নিত করা হয়েছে। সিল করে দেওয়া হয়েছে সেই এলাকা। এলাকার ২৬ হাজার মানুষকেই কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সুরেশের ২৩ জন আত্মীয়ের করোনাভাইরাস টেস্ট করা হয়েছিল। তাঁদের মধ্যে ১০ জনের শরীরে পজিটিভ মিলেছে। মোরেনার চিফ মেডিক্যাল অফিসার আর সি বান্দিল জানান, ভারতে আসার আগে দুবাইয়েই সুরেশের করোনা টেস্ট হয়েছিল। তখন তার শরীরে ওই রোগের লক্ষণ ধরা পড়েনি। পরে সে করোনা আক্রান্ত হয়। আরও ২২জনের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুরো এলাকাকে ১৪দিনের জন্য সিল করে দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত ১৫৪ জন কোভিড ১৯ রোগে আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget