এক্সপ্লোর

ইউরোপের ধনকুবেরকে পিছনে ফেলে বিশ্বের সেরা ধনীদের তালিকায় চার নম্বরে উঠে এলেন মুকেশ অম্বানি

লকডাউনে বিভিন্ন শিল্প সংস্থায় যখন তালা ঝোলার অবস্থা, তখন ঠিক উল্টো ছবি রিলায়েন্সে। তাদের সম্পদ ক্রমশ ফুলে ফেঁপে উঠেছে। আর মুকেশের ক্রমবর্ধমান সম্পদ বৃদ্ধির নেপথ্যে মূল ভূমিকা নিয়েছে জিও প্ল্যাটফর্ম।

নয়াদিল্লি: করোনা আবহেও মুকেশ অম্বানির লক্ষ্মীলাভ আটকায়নি। সম্পদ বেড়েই চলেছে তাঁর। মোট সম্পত্তির উপর ভর করে বিশ্বের সেরা ১০ ধনীদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন রিয়ালেন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান মুকেশ। ব্লুমবার্গ বিলিয়নিয়র্স ইনডেক্স জানাচ্ছে, এই লড়াইয়ে ইউরোপের ধনকুবের বার্নার্ড আর্নল্টকে পিছনে ফেলে দিয়েছেন ধীরুভাই অম্বানি-পুত্র। ফ্রান্স-সহ গোটা বিশ্বের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড লুই ভুঁইটোর কর্ণধার বার্নার্ড। ব্লুমবার্গ বিলিয়নিয়র্স ইনডেক্স-এর তথ্য অনুযায়ী, বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর চেয়ারম্যান মুকেশের মোট সম্পদের পরিমাণ ৮০.৬ বিলিয়ন বা ৮০৬০ কোটি মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৬ লক্ষ ৪ হাজার কোটি টাকারও বেশি। এর মধ্যে শুধুমাত্র চলতি বছরে তাঁর সম্পদ বেড়েছে ২২ বিলিয়ন বা ২ হাজার ২০০ কোটি মার্কিন ডলার। গত কয়েক সপ্তাহে সবাইকে চমকে দিয়ে বিশ্বের একের পর এক ধনকুবেরকে পিছনে ফেলে দিয়েছেন ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ। লকডাউনে বিভিন্ন শিল্প সংস্থায় যখন তালা ঝোলার অবস্থা, তখন ঠিক উল্টো ছবি রিলায়েন্সে। তাদের সম্পদ ক্রমশ ফুলে ফেঁপে উঠেছে। আর মুকেশের ক্রমবর্ধমান সম্পদ বৃদ্ধির নেপথ্যে মূল ভূমিকা নিয়েছে জিও প্ল্যাটফর্ম। এই সংস্থায় প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার লগ্নি এসেছে। লগ্নিকারীদের তালিকায় আছে ফেসবুক, ইন্টেল ক্যাপিটাল, জেনারেল অ্যাটলান্টিক, আবু ধাবি ইন্টভেস্টমেন্ট গ্রুপের মতো সংস্থার নাম। সম্প্রতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তি উৎপাদক সংস্থা হিসেবে নয়া নজির গড়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই লক্ষ্মীলাভের ফলে রিয়ায়েন্সের শেয়ার বেড়েছে ৪.৩ শতাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget