এক্সপ্লোর

কেন বসপাকে অর্ধেক আসন, প্রশ্ন মুলায়মের, বললেন, ভাল প্রস্তুতি বিজেপির, অখিলেশের সিদ্ধান্ত বদলে দিতে পারেন

লখনউ: দিনকয়েক আগেই ষোড়শ লোকসভার শেষ অধিবেশনে নরেন্দ্র মোদীকেই ফের প্রধানমন্ত্রী পদে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। এবার লোকসভা নির্বাচনের আগে ছেলে অখিলেশ সিংহ যাদবের মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি)র সঙ্গে উত্তরপ্রদেশে আসন ভাগাভাগি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সমাজবাদী পার্টি (সপা) প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদব। সম্প্রতি আসন রফা করে মায়াবতী ও অখিলেশ জানান, হিন্দি বলয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যে ৮০টির মধ্যে ৩৭টি আসনে লড়বে সপা, ৩৮টিতে বিএসপি। আজ ঠিক হয়েছে, কোন কোন আসনে বুয়াকে সমর্থন দেবেন ভাতিজা, আর কোথায়, কোথায় ভাতিজাকে সমর্থন দেবেন বুয়া। লখনউ-তে সাংবাদিক বৈঠক করে জোটের নেতারা আজ জানিয়ে দিলেন, কোন কোন আসন থেকে কোন কোন দল লড়ছে। কিন্তু মুলায়ম বলেছেন, কেন মায়াবতীকে মোট আসনের অর্ধেক ছাড়লেন অখিলেশ? কীসের ভিত্তিতে? আমাদের পার্টি বেশি শক্তিশালী। কিন্তু হাতে রইল মাত্র অর্ধেক আসন! তাঁর নেতৃত্বে সপা বেশি শক্তিশালী ছিল বলে বোঝানোর চেষ্টা করে তিনি বলেন, আমরা শক্তিশালী, কিন্তু আমাদের লোকজনই দলকে দুর্বল করছে। কী শক্তিশালী দলই না ছিল, আমি মুখ্যমন্ত্রী হয়েছিলাম, প্রতিরক্ষামন্ত্রীও। পাশাপাশি সপা সদর দপ্তরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণে মুলায়ম লোকসভা ভোটে দলের টিকিট প্রত্যাশীদের তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেন, বোঝাতে চান যে, তাঁর ছেলে যে সিদ্ধান্তই নিন, তিনি ‘বদলে দিতে’ পারেন। বলেন, বিজেপির নির্বাচনী প্রস্তুতি আরও ভাল হয়েছে। আমাদের চেয়ে কিছুটা এগিয়ে ওরা। আপনাদের কজন আমার কাছে আবেদনপত্র দিয়েছেন? কেউ না। তাহলি কী করে টিকিট পাবেন। অখিলেশ টিকিট দিতে পারে, কিন্তু সেটা আমি বদলেও দিতে পারি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget