এক্সপ্লোর

Mumbai Local Train Services: ১ ফেব্রুয়ারি থেকে মুম্বইয়ে সমস্ত যাত্রীদের জন্য চালু হচ্ছে লোকাল ট্রেন

মুম্বই ও শহরতলির যাত্রীদের জন্য সুখবর। আগামী ১ ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমিকভাবে সমস্ত যাত্রীদের জন্য লোকাল ট্রেন পরিষেবা শুরু হবে। এ জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে রেলের কাছে চিঠি দেওয়া হয়েছে। সাধারণ যাত্রীরা প্রথম ট্রেন থেকে শুরু করে সকাল সাতটা পর্যন্ত ও দুপুর ১২ টা থেকে বিকেল চারটে পর্যন্ত এবং এরপর রাত নয়টা থেকে দিনের শেষ ট্রেন পর্যন্ত যাতায়াত করতে পারবেন।

মুম্বই:মুম্বই ও শহরতলির যাত্রীদের জন্য সুখবর। আগামী ১ ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমিকভাবে সমস্ত যাত্রীদের জন্য লোকাল ট্রেন পরিষেবা শুরু হবে। এ জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে রেলের কাছে চিঠি দেওয়া হয়েছে। সাধারণ যাত্রীরা প্রথম ট্রেন থেকে শুরু করে সকাল সাতটা পর্যন্ত ও দুপুর ১২ টা থেকে বিকেল চারটে পর্যন্ত এবং এরপর রাত নয়টা থেকে দিনের শেষ ট্রেন পর্যন্ত যাতায়াত করতে পারবেন। এর অর্থ সাধারণ যাত্রীরা সকাল সাতটা থেকে ১২ টা এবং বিকেল চারটে থেকে ৯ টা ট্রেনে যাতায়াত করতে পারবেন না। নির্ধারিত সময়ে সমস্ত যাত্রীরাই স্থানীয়ভাবে যাতায়াত করতে পারবেন।  মধ্য রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেছেন, আমরা রাজ্য সরকারের চিঠি পেয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য তা পাঠানো হয়েছে।      . তবে ট্রেনে যাতায়াতের জন্য সমস্ত যাত্রীদের কোভিড ১৯ সংক্রান্ত সমস্ত নিয়ম ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেনে চলতে হবে। রেলওয়ে ও বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)-র আধিকারিকদের সঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পর্যালোচনা বৈঠকের পর সমস্ত যাত্রীদের জন্য লোকাল ট্রেন পরিষেবা ফের শুরু নিয়ে এই বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিমারীর কারণে এতদিন পর্যন্ত অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্তদের মতো নির্দিষ্ট কিছু ক্ষেত্রের যাত্রী ও মহিলারাই লোকাল ট্রেনে যাতায়াত করতে পারতেন। গত বছরের অক্টোবরে বড়সড় আনলক-এর উদ্যোগ হিসেবে ১৭ অক্টোবর থেকে নির্দিষ্ট কিছু সময়ে মহিলাদের লোকাল ট্রেনে যাতায়াতের অনুমোদন দেওয়া হয়েছিল। এরমধ্যে মহারাষ্ট্র সরকার লকডাউনের মেয়াদ আরও একমাস ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। এ সংক্রান্ত সরকারি নির্দেশে বলা হয়েছে, যে সমস্ত কাজকর্মে ছাড় রয়েছে এবং অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলি অব্যাহত থাকবে। গত মার্চে যখন দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার  সময় মহারাষ্ট্রে এর প্রাদুর্ভাব অন্যান্য রাজ্যের থেকে বেশি ছিল। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে গত ৪৬ বছরে এই প্রথম মুম্বইয়ের লাইফ লাইন হিসেবে পরিচিত লোকাল ট্রেন সহ রেল পরিষেবা বন্ধ থাকে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget