এক্সপ্লোর

মুম্বইয়ে চাকরির দাবিতে পড়ুয়াদের রেল অবরোধ উঠে গেল,রেল পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে

মুম্বই:  মঙ্গলবার সকাল থেকে চাকরির দাবিতে তরুণ পড়ুয়ারা মুম্বই সেন্ট্রাল রেলওয়ের বিভিন্ন স্টেশন ও লাইনে বসে অবরোধ দেখাচ্ছিল। অবশেষে দীর্ঘ টালবাহনার পর উঠে গেল সেই অবরোধ। ওই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বিঘ্নিত, সমস্যায় নিত্যযাত্রীরা। সূত্রের খবর, রেলে চাকরি সহ একাধিক ইস্যুতে আজকে অবরোধ করে পড়ুয়ারা। আজকের অবরোধের নেতৃত্ব দিচ্ছিল অল ইন্ডিয়া রেলওয়ে অ্যাক্ট অ্যাপ্রেনটিশিপ স্টুডেন্ট সংগঠনের সদস্যরা। তারা সেন্ট্রাল লাইনের মাতুঙ্গা এবং দাদার স্টেশনের মধ্যে অবরোধ করেছিল। যেহেতু সকাল থেকেই লাইনে বসে অবরোধ দেখানো শুরু হয়, তাই সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের।আজকের অবরোধের জেরে শুধুমাত্র লোকাল ট্রেন নয়, ব্যাহত দূরপাল্লা ট্রেনের পরিষেবাও। অগত্যা নিত্যযাত্রীদের পায়ে হেঁটে নিজেদের কর্মস্থলে পৌঁছতে হচ্ছে। আজকের এই বিক্ষোভে সামিল হয় গোটা দেশের তরুণ প্রজন্ম। প্রত্যেকেই রেলে চাকরির দাবিতে সরব হয়। তাদের বক্তব্য, রেলমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে তারা দেখা করলেও, তাদের দাবি মেটানো হয়নি। এতদিন পর্যন্ত এই পরীক্ষা পাস করলে, প্রত্যেকেই গ্রুপ ডি ক্যাটাগরির চাকরি পেত। কিন্তু এখন সেটাই ২০ শতাংশের উর্ধ্বসীমায় বেধে দেওয়া হয়। এরফলে একমাত্র নতুনরাই সুবিধা পাবে। এর আগে দিল্লি ও ভূসাওয়ালেও বিক্ষোভ দেখানো হয়েছে। এবার মুম্বইয়ে। আজকের বিক্ষোভের জেরে লোকাল ট্রেন কুর্লা পর্যন্ত চলেছে। সেখান থেকে স্পেশাল ট্রেন হিসেবে সেই ট্রেনগুলি ডাউন লাইনে ফিরে আসে। মুম্বই সেন্ট্রাল রেলওয়ে দিয়ে প্রতিদিন প্রায় ৪২ লক্ষ যাত্রী যাতায়ত করে। আজকের অবরোধের জেরে তারা কুর্লায় নেমে হার্বার লাইন ধরছে তাদের গন্তব্যে পৌঁছনোর জন্যে, জানিয়েছে মুম্বই সেন্ট্রাল রেলওয়ের চিফ পিআরও সুনীল উদাসী। এদিকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে বেস্ট বাস পরিষেবা দাদার এবং মাতুঙ্গা স্টেশন থেকে বিশেষ বাস চালানোর কথা ঘোষণা করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

India Vs Brazil: ৩রা অক্টোরব যুবভারতীতে মুখোমুখি হতে চলেছে ভারত-ব্রাজিল
Birbhum News: ২ বছর আগে টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে বসেছিল চাঁদের হাট
Jaish-E-Mohammed Terrorist Arrested | বর্ধমানের ফ্ল্যাটে জইশ জঙ্গি, গ্রেফতার করল STF
Building Collapsed in Maharashtra | মহারাষ্ট্রে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার তলা বাড়ি, আহটে বহু
Hooghly News | হুগলির মগরায় ধসে পড়ল মাটির ঘরের দেওয়াল, মৃত্যু বাবা-মেয়ের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget