এক্সপ্লোর

অনলাইন গেমের শেষ চ্যালেঞ্জ, মুম্বইয়ে ৮ তলা থেকে লাফিয়ে কিশোরের আত্মহত্যা

মুম্বই: গেমের নাম ব্লু হোয়েল। চ্যালেঞ্জ দেওয়া হয় মোট ৫০টা। প্রথমদিকে সোজা- ভোর ৪টের সময় উঠে ভয়ের ছবি দেখা, পরের দিকে অস্বস্তিকর- হাত কেটে তাতে কিছু লেখা বা আঁকা। আর একদম শেষে? ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে জীবন শেষ করে দেওয়া। তবে মুখে করেছি বললে চলবে না। সব কিছুর ভিডিও তুলে প্রমাণ পাঠাতে হবে। ভারতে সম্ভবত এই গেমের প্রথম বলি হল মুম্বইয়ের আন্ধেরির এক ১৪ বছরের কিশোর। যে বহুতলে তার বাস, তার ৮ তলা থেকে শনিবার ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে সে। পুলিশ সূত্রে খবর, ব্লু হোয়েল গেমের নেশা ছিল ছেলেটির। কিন্তু গেমের চ্যালেঞ্জ মেটাতেই এই আত্মহত্যা কিনা তা এখনও জানা যায়নি। আন্ধেরির একটি আন্তর্জাতিক স্কুলের নবম শ্রেণির ছাত্র এই কিশোর বড় হয়ে পাইলট হতে চাইত। এ জন্য রাশিয়া গিয়ে পড়াশোনা করার ইচ্ছে ছিল তার। শনিবার এক প্রতিবেশী তাকে দেখতে পান, ছাদ ঘেরা পাঁচিলের ওপর দিয়ে সম্ভবত সেলফি ভিডিও তুলতে তুলতে হাঁটছে সে। তারপরেই নীচে ঝাঁপ দেয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনা আত্মহত্যা ছাড়া কিছু নয়। এখনও পর্যন্ত গোটা বিশ্বের কয়েকশো কিশোরের প্রাণ কেড়েছে ভয়ানক এই অনলাইন গেম। রাশিয়া থেকে এই গেমের উৎপত্তি, সেখানকার বহু ছেলেমেয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার নেশায় মরণঝাঁপ দিয়েছে। ব্লু হোয়েল যিনি তৈরি করেছিলেন, এ বছরের শুরুতে গ্রেফতার করা হয়েছে তাঁকে। ছেলেমেয়ে এই গেমের নেশায় পড়েছে কিনা দেখতে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করেছে মেসেজ। এই গেমে ৫০টি চ্যালেঞ্জ পূরণ করতে হয়। প্রতিটি ধাপ পার হওয়ার সময় খেলোয়াড়কে তার বিশ্বাসযোগ্য ফটোগ্রাফ পাঠাতে হয় গেমের সঞ্চালককে। আর একদম শেষ চ্যালেঞ্জ হল, ছাদ থেকে লাফিয়ে পড়া, তবে ভিডিও বা ফটোগ্রাফের মাধ্যমে প্রমাণ রেখে। যদি সত্যিই এই কিশোরের আত্মহত্যা এই অনলাইন গেমের কারণে হয়, তবে এটাই এ দেশে ব্লু হোয়েলের শিকার হওয়ার প্রথম নিদর্শন।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget