এক্সপ্লোর

কন্নড় রিয়েলিটি শো-এ হিন্দু ভক্তিগীতি গেয়ে অনলাইনে ট্রোলড মুসলিম তরুণী

বেঙ্গালুরু: জনপ্রিয় কন্নড় রিয়েলিটি শো-তে হিন্দুদের ভক্তিসংগীত গেয়ে মৌলবাদীদের টার্গেট সুহানা সঈদ নামে এক মুসলিম তরুণী। কর্নাটকের শিবমোগ্গা জেলার সাগরা এলাকার মেয়েটি ভগবান বালাজিকে নিবেদিত 'শ্রীকরনে...শ্রীনিবাসনে' গানটি গেয়েছিলেন। সেটি সম্প্রচারিত হওয়ার পর সুহানা দর্শকমণ্ডলীর ভূয়সী প্রশংসা পেলেও ক্ষিপ্ত মৌলবাদীরা তাঁর মুণ্ডপাত করে। সেদিনের শো-য়ের বিচারক, দর্শকরাও উঠে দাঁড়িয়ে তাঁকে সম্মান জানান। কিন্তু "ম্যাঙ্গালোর মুসলিমস' নামে একটি গ্রুপ ফেসবুকে মেয়েটির বিরুদ্ধে ইসলামকে আঘাত করার অভিযোগ তুলে এক পোস্টে বলে, ভেব না, স্টেজে অন্য ধর্মের মানুষের সামনে গান গেয়ে বিচারকদের প্রশংসা পেয়েছ বলে বিরাট কিছু করে ফেলেছ! সুহানাকে তারা এও বলেছে, 'পবিত্র ওড়নাটা' মাথা থেকে এবার খুলে ফেল। ওটা পরার যোগ্যতা তোমার নেই। লাগাতার ট্রোল করা হয় তাঁকে। সুহানার বাবা-মা তাকে ওই শো-তে যাওয়ার অনুমতি দেওয়ায়ও আপত্তি তুলে পোস্টে বলা হয়েছে, না হয় নিজেরা নরকে যাবে, মনঃস্থির করে ফেলেছ। কেন অন্যদেরও ধ্বংসের পথে টানছ? সুহানা নিজে ওই শো-এ বলেন, মেধার ওপর কোনও বিধিনিষেধ থাকা উচিত নয়। অন্যরা আমায় দেখে উত্সাহ নিয়ে এগিয়ে আসুক, সাফল্য অর্জন করুক। বিচারকদের একজন বলেন, এই শো-তে কোনও ধর্ম, সম্প্রদায়ের প্রতি পক্ষপাতিত্ব করা হয় না। সুহানা হিন্দুদের ভক্তিসংগীত গেয়ে ঐক্যের নজির তৈরি করেছে বলে মন্তব্য করেন এক কন্নড় সঙ্গীত পরিচালক। তবে সুহানার সমর্থনেও ফেসবুক পোস্টে বলা হয়েছে, অন্য ধর্মের ভক্তিগীতি গাওয়া অপরাধ নয়। শিল্পীরা তো সব ধর্মের গানই গেয়ে থাকেন। বিতর্ক কীসের? এমন কোনও গায়ক সম্ভবত মিলবে না যিনি নিজের ধর্মের বাইরের ধর্মের গান করেননি। সেরা উদাহরণ তো যেসুদাস।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?

ভিডিও

#sangesuman পর্ব ১ (১২.০৫.২৬)। লকডাউনে বন্ধ, সুজিতের রেস্তোরাঁর অ্যাকাউন্টে নগদে জমা কোটি-কোটি টাকা!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget