এক্সপ্লোর

১২-র কমবয়সি মেয়ের ধর্ষণে মৃত্যুদণ্ড মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করায় এক যুগান্তকারী পদক্ষেপ, বললেন মোদি

অমরাবতী: ১২-র কমবয়সি মেয়ের ধর্ষণে মৃত্যুদণ্ডের ব্যবস্থা মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ বলে জানালেন নরেন্দ্র মোদি। তাঁর সরকার আর্থিক, স্বাস্থ্য সুরক্ষা সহ নাগরিকদের সার্বিক নিরাপত্তায় দায়বদ্ধ বলেও জানান প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনের প্রাক্কালে অন্ধ্রপ্রদেশে বিজেপির সাংগঠনিক কাঠামো মজবুত করার লক্ষ্যে সেই রাজ্যের দলীয় কর্মীদের সঙ্গে মেরা বুথ, সবসে মজবুত কর্মসূচির অঙ্গ হিসাবে যোগাযোগ করেন তিনি। সেখানে তিনি দাবি করেন, গত ৪০ বছর ধরে সন্ত্রাসবাদ ভারতকে গ্রাস করেছে, নিয়ন্ত্রণ রেখার ওপারে জঙ্গি ঘাঁটিগুলি সার্জিক্যাল হামলায় ধ্বংস করে তাঁর সরকার প্রমাণ করেছে, তারা এই দানবের মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ। মোদি বলেন, আগে আন্তর্জাতিক মহল কাশ্মীর কাশ্মীর করত, এখন সন্ত্রাসবাদের কথা বলে। আমরা শান্তি চাই বটে, কিন্তু সন্ত্রাসবাদীরা যে ভাষা বোঝে, সেই ভাষাতেই তাদের মোকাবিলা করতে জানি। সার্জিক্যাল হামলা তারই নিদর্শন। এদিন তিনি চন্দ্রবাবু নাইডু সরকারকে একহাত নেন। অন্ধ্রপ্রদেশ সরকার কেলেঙ্কারিতে মদত দিচ্ছে, ‘ধূর্ত’ কংগ্রেসের সঙ্গে বন্ধুত্ব করেছে বলে অভিযোগ করেন। চন্দ্রবাবুর দল তেলুগু দেশম পার্টি (টিডিপি) তার নিজের আদর্শে অটল থাকেনি, কেন্দ্রের বিরুদ্ধে চরম মিথ্যাচার চালাচ্ছে বলেও দাবি করেন মোদি। বলেন, তেলুগু জনতার স্বার্থ রক্ষায়, তেলুগু গর্ব রক্ষায় টিডিপি গড়েছিলেন প্রয়াত এনটি রাম রাও। কংগ্রেসকে তিনি সবসময় দুষ্ট বলতেন। আর আজ যারা ক্ষমতায়, তারা কংগ্রেসকে বন্ধু বলছে। তবে কি ওরা বলতে চায়, এনটিআর ভুল করেছিলেন? প্রসঙ্গত, টিডিপি কয়েক মাস আগেও বিজেপি-এনডিএ-তে ছিল, কেন্দ্র অন্ধপ্রদেশকে বিশেষ তালিকাভুক্ত রাজ্যের মর্যাদার দাবি না মানায় জোট ছাড়ে।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget