এক্সপ্লোর

নরেন্দ্র দাভোলকর হত্যায় এক চিকিৎসককে গ্রেফতার করল সিবিআই

মুম্বই: নরেন্দ্র দাভোলকরের খুনের ঘটনায় সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার। মহারাষ্ট্রের পানভেল থেকে ধৃত হিন্দু জনজাগৃতি সমিতির সদস্য বীরেন্দ্র সিংহ তাওড়ে। অন্যতম অভিযুক্ত সারাঙ্গ আকোলকরকে খুঁজছে সিবিআই। যুক্তিবাদী আন্দোলনের কর্মী নরেন্দ্র দাভোলকর হত্যা মামলায় অবশেষে তিন বছর পর সাফল্য পেল সিবিআই! ধরা পড়ল হিন্দু জনজাগৃতি সমিতির সদস্য বীরেন্দ্র সিংহ তাওড়ে। শুক্রবার মহারাষ্ট্রের পানভেল থেকে এই ‘ইএনটি স্পেশালিস্ট’কে গ্রেফতার করেন গোয়েন্দারা। সূত্রের খবর, গোয়ার সনাতন সংস্থার সঙ্গে যোগ রয়েছে হিন্দু জনজাগৃতি সমিতির। গত বছরের ফেব্রুয়ারিতে আরেক যুক্তিবাদী গোবিন্দ পানেসরের খুনের ঘটনার পর সনাতন সংস্থার নাম সামনে আসে। সিবিআই সূত্রে দাবি, বেশ কিছুদিন ধরেই তদন্তকারীদের সন্দেহের তালিকায় ছিলেন বীরেন্দ্র। তিনি সনাতন সংস্থার কর্মী সারাঙ্গ অকোলকরের অনুগামী। ২০০৯ সালের গোয়া বিস্ফোরণকাণ্ডে এনআইএ তদন্তে নাম উঠে আসে অকোলকরের। ২০১২ সালে তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করে ইন্টারপোল। সম্প্রতি বীরেন্দ্র ও অকোলকরের বাড়ি থেকে উদ্ধার হয় বেশ কিছু সিমকার্ড ও মোবাইল ফোন। কম্পিউটার থেকে মেলে বহু গুরুত্বপূর্ণ তথ্য। এর সূত্র ধরেই দাভোলকর খুনে বীরেন্দ্রর যুক্ত থাকার প্রমাণ মেলে বলে সিবিআই সূত্রে দাবি। জানা যায়, হত্যাকাণ্ডের অন্যতম চক্রী ৩৪ বছরের সারাঙ্গ আকোলকর। গোয়া বিস্ফোরণের পর থেকে যাঁকে হন্যে হয়ে খুঁজছে এনআইএ। প্রসঙ্গত, ২০১৩-র ২০ অগাস্ট পুণের রাস্তায় প্রকাশ্যে গুলি করে খুন করা হয় পেশায় চিকিত্সক ও যুক্তিবাদী আন্দোলনের সক্রিয় কর্মী নরেন্দ্র দাভোলকরকে। ঘটনায় তোলপাড় হয় গোটা দেশ। অসহিষ্ণুতার অভিযোগ তুলে পদক ফিরিয়ে দেন সাহিত্যিক-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। ২০১৪ সালে মে মাসে বম্বে হাইকোর্ট দাভোলকর হত্যামামলা সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তারপর এই প্রথম গ্রেফতার!

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget