এক্সপ্লোর

যোগ বিশ্বকে ভারতের শ্রেষ্ঠ উপহার, মন কি বাতে বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি:তাঁর সরকার সদ্য ৩ বছর পূর্ণ করেছে। কোনও ওপিনিয়ন পোল বলছে, সরকার ভাল কাজ করেছ, কেউ বলছে, কোথায় কোথায় খামতি রয়েছে। কিন্তু গঠনমূলক সমালোচনা সব সময় স্বাগত জানান তিনি। ৩২তম মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কথা বললেন। মোদীর সব কটি মন কি বাত নিয়ে বইও বেরিয়েছে ইতিমধ্যে। নাম মন কি বাত: আ সোশ্যাল রেভলিউশন অন রেডিও। সেই বইপ্রকাশের পর এটিই ছিল তাঁর প্রথম আকাশবাণীর মাধ্যমে জনসাধারণকে সম্বোধন। গতকালই কাশ্মীরে খতম হয়েছে হিজবুল জঙ্গি সবজার আহমেদ ভাট। তা নিয়ে অবশ্য কিছু বলেননি প্রধানমন্ত্রী। কথা বলেছেন যোগাসন নিয়ে। জানিয়েছেন, ১ জুন থেকে ২১ জুন, বিশ্ব যোগ দিবস পর্যন্ত রোজ টুইটারে যোগ সংক্রান্ত খবরাখবর দেবেন তিনি। জগতের কাছে ভারতের উপহার যোগাভ্যাস বলে মন্তব্য করে মোদী বলেছেন, ২১ জুন যেহেতু তৃতীয় আন্তর্জাতিক যোগ দিবস তাই তাঁর কাছে প্রস্তাব এসেছে এক পরিবারের তিন প্রজন্মের যোগাভ্যাসের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে। তাই সকলের কাছে তাঁর আবেদন, তিন প্রজন্মের একসঙ্গে যোগাভ্যাস করার ছবি তাঁর কাছে যেন পাঠানো হয়। ৫ জুন পরিবেশ দিবস উপলক্ষ্যে পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি। তাঁর কথায়, প্রকৃতি প্রেম আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। রমজান মাস উপলক্ষ্যে মুসলমান সমাজকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। একইসঙ্গে আজ বীর সাভারকরের জন্মদিন উপলক্ষ্যে তাঁর প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বলেন, দ্বীপান্তরে থাকার সময় তাঁর লেখা গ্রন্থগুলি এখনও প্রেরণা দেয়। আগের মন কি বাতে তিনি বলেছিলেন, ছুটির সময় নিজের গণ্ডী থেকে বেরিয়ে আসুন, নতুন কিছু করুন। তিনি সন্তুষ্ট, তাঁর কথায় কাজ হয়েছে, যুবসমাজ নতুন পথে হাঁটছে, নতুন করে চিনছে নিজের ক্ষমতা। তারা যে তাঁর সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছে, তাতে তিনি খুশি বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget