এক্সপ্লোর

আত্মঘাতী সেনাকর্মীকে কেউ উসকানি দিয়েছিল কিনা তদন্ত হওয়া উচিত: কেন্দ্র

নয়াদিল্লি: এক পদ, এক পেনশনের টাকা মিলেছিল। তারপরেও কেন আত্মহত্যা করতে গেলেন অবসরপ্রাপ্ত সেনা জওয়ান রামকিষাণ গ্রেওয়াল? তিনি নিজের ইচ্ছেয় আত্মহত্যা করেন নাকি কেউ উসকানি দিয়েছিল? বিষয়টি স্পষ্ট করতে এ ব্যাপারে তদন্তের ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, গ্রেওয়াল প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরকে চিঠি লেখেন ৩১ অক্টোবর। আত্মহত্যা করেন পরদিন, পয়লা নভেম্বর। এর মধ্যে কী হল যার জন্য তিনি এমন চরম পদক্ষেপ নিলেন? কে তাঁর হাতে বিষ তুলে দিল বা কেউ তাঁর মানসিক অবস্থার সুযোগ নিয়ে এই ঘটনায় অনুঘটকের কাজ করেছে কিনা-এই সব কিছুরই তদন্ত হওয়া উচিত। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এক পদ, এক পেনশনের টাকা গ্রেওয়ালও পেয়েছিলেন। কিন্তু ব্যাঙ্কের গন্ডগোলে কয়েক হাজার টাকা কম পান তিনি। সরকারি সূত্রে খবর, যদি গ্রেওয়াল এক্স সার্ভিসমেন ওয়েলফেয়ার সেলে নিজের সমস্যার কথা জানাতেন, তবে তা দ্রুত নিষ্পত্তি হত। তাদের দাবি, এক পদ, এক পেনশনের টাকা যত তাড়াতাড়ি সম্ভব, অবসর নেওয়া সেনাকর্মীদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। ২০,৬০,০০০ অবসরপ্রাপ্ত সেনাকর্মীর মধ্যে মাত্র ১লাখ এখনও পাননি ওই টাকা। মৃত প্রাক্তন সেনাকর্মীর টাকা আটকে রাখা হয়নি কিন্তু তা ব্যাঙ্কে জমা পড়তে দেরি হওয়ায় ব্যাঙ্কের হিসেবে কিছু গন্ডগোল হয়। তাই কয়েকহাজার টাকা তিনি কম পেয়েছিলেন। কংগ্রেস ও আম আদমি পার্টি যেভাবে হাসপাতালে গিয়ে হইচই করছে, তা প্ররোচনামূলক বলে মনে করছে কেন্দ্র। তাদের দাবি, প্রতিরক্ষামন্ত্রী এক পদ, এক পেনশন সম্পর্কিত জটিলতা যত তাড়াতাড়ি সম্ভব মেটানোর চেষ্টা চালাচ্ছেন। ওই টাকা দ্রুত অবসরপ্রাপ্ত সেনাদের অ্যাকাউন্টে পৌঁছনোর বিষয়টি তিনি সবথেকে বেশি গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে বলেছেন। তাঁর কাছে এ ব্যাপারে সরাসরি ইমেল বা অন্যভাবে যে সব অভিযোগ এসে পৌঁছেছে, তার ৫০০-রও বেশি অভিযোগ নিজে মিটিয়েছেন তিনি। তারপরেও এ ব্যাপারে যা যা জটিলতা রয়েছে, তা মেটাচ্ছে জেলাভিত্তিক এক্স সার্ভিসমেন ওয়েলফেয়ার সেল। বেশিরভাগ অভিযোগই আসছে ব্যাঙ্ক সংক্রান্ত ও এক পদ, এক পেনশনের টাকার হিসেব নিয়ে। কেন্দ্রের বক্তব্য, বুঝতে হবে, বেশিরভাগ অবসরপ্রাপ্ত সেনাকর্মীই থাকেন প্রত্যন্ত এলাকায় যেখানে ব্যাঙ্ক সবে পৌঁছেছে। তাই এত বড় কাজের দায়িত্বের সঙ্গে এখনও সব ব্যাঙ্ককর্মী সড়গড় হয়ে ওঠেননি। এধরনের ব্যাঙ্কের শাখায় তাই প্রতিরক্ষা মন্ত্রক বিশেষ অফিসার পাঠাচ্ছে যাতে এক পদ, এক পেনশন সংক্রান্ত সমস্যার সমাধান করা যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget