এক্সপ্লোর

করোনাভাইরাস আতঙ্ক: মহারাষ্ট্রে পর্যবেক্ষণে ৯ জন

ভারত সহ বিশ্বের একাধিক দেশে চিন ফেরত নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

মুম্বই: উহান থেকে ফিরেই জ্বর, সর্দিতে আক্রান্ত। চিন ফেরত ৪৯ বছরের মুম্বই নিবাসীর চিকিৎসা চালাচ্ছে মহারাষ্ট্র সরকার। গত ২১ জানুয়ারি করোনাভাইরাসের কেন্দ্রস্থল উহান থেকে ফিরেছেন মুম্বইয়ের ওই বাসিন্দা। এরপর দিন তিনেক পর সর্দি ও জ্বর হয় তাঁর। মহারাষ্ট্রের স্বাস্থ্য আধিকারিক ডঃ প্রদীপ আওতে সংবাদসংস্থাকে জানিয়েছেন, “জ্বর ও সর্দিতে আক্রান্ত ওই রোগীকে মঙ্গলবার কস্তুরবা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মুম্বইতে ফেরার সময় তাঁর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনও লক্ষ্মণ ছিল না'।

তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত ৯ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদের মধ্যে ৬ জনই মুম্বইয়ের বাসিন্দা।

৯ জন রোগীর মধ্যে ২ জন ভর্তি পুনেতে। আরেকজন চিকিৎসাধীন রয়েছেন নানদেড়ে। ডঃ প্রদীপ আওতে আরও জানান, এখনও পর্যন্ত ৩ হাজার ৯৯৭ জনকে বিমানযাত্রীকে পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে। তবে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারি বিমানযাত্রীদের মধ্যে এখনও পর্যন্ত করোনাভাইরাস পাওয়া যায়নি।

মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই রাজ্যবাসীর কাছে আবেদন করেছেন, ১ জানুয়ারির পর চিন থেকে দেশে ফিরেছেন এমন কেউ থেকে থাকলে তিনি যেন অবশ্যই সরকারি হাসপাতালে যোগাযোগ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকায় জানানো হয়েছে, করোনাভাইরাস চিহ্নিত করতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের মতো উপসর্গকে চিহ্নিত করতে হবে। সেই মতো ভারত সহ বিশ্বের একাধিক দেশে চিন ফেরত নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

উল্লেখ্য, করোনাভাইরাস আতঙ্কে আপতত চিনগামী সমস্ত বিমান বাতিল করল এয়ার ইন্ডিয়া। আগামী ৩১ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লি-সাংহাইয়ের সমস্ত বিমান বাতিল করা হয়েছে।

সেরা শিরোনাম

Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget