এক্সপ্লোর

নীরব মোদি ব্রিটেনে, জানিয়েছে সে দেশের তদন্তকারী এজেন্সি, প্রত্যর্পণের জন্য দুটি আবেদন পাঠিয়েছে সরকার, সংসদে কেন্দ্র

নয়াদিল্লি: ১৩ হাজার কোটি টাকা পিএনবি জালিয়াতি মামলায় অভিযুক্ত নীরব মোদি ব্রিটেনে আছেন বলে সংসদে জানাল কেন্দ্র। রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ একথা জানালেন। তিনি বলেছেন, ম্যানচেস্টারের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো তদন্ত করে নীরবের তাদের দেশে থাকার কথা জেনেছে। ভারতীয় তদন্ত এজেন্সিগুলিকে তারা তা জানিয়েছে। তিনি এও বলেন, ২০১৮-র আগস্টে ভারত সরকারের তরফে ব্রিটেনের কর্তৃপক্ষকে দুটি আবেদন পাঠিয়ে নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণের মাধ্যমে পাঠাতে বলা হয়। একটি আবেদন করে সিবিআই, অন্যটি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেই আবেদনগুলি সে দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি। এই মামলায় পলাতক নীরবকে হাতে পেতে চায় ভারত। গত জুনে নীরবকে খুঁজে বের করতে সাহায্য চেয়ে একাধিক ইউরোপীয় রাষ্ট্রকে লিখিত বার্তা পাঠায় বিদেশমন্ত্রক। গত সপ্তাহে বিদেশমন্ত্রকও জানায়, নীরবকে ভারতে পাঠানোর আবেদনটি আদালতের সিদ্ধান্ত নেওয়ার জন্য পাঠানোর আগে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রক খতিয়ে দেখছে। নীরবের বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জশিট দিয়েছে সিবিআই। এ মাসের গোড়ায় ব্রিটেনের এক আদালত আরেক পলাতক ভারতীয় শিল্পপতি বিজয় মাল্যকেও ভারতে প্রত্যর্পণের নির্দেশ দেয়। প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যাঙ্কঋণ শোধ না করায় প্রতারণা ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে মাল্যকে ভারতে ফেরানোর তোড়জোড় চলছে। নীরবকে দেশে ফেরানোর ব্যাপারে লন্ডনে ভারতীয় দূতাবাস ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে যাচ্ছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget