এক্সপ্লোর

তেজস্বীর পদত্যাগের দাবির বিরোধিতায় ‘হুঙ্কার’ লালুর,  ড্যামেজ কন্ট্রোলে জেডিইউ

পটনা: মহাজোটের অন্যতম সহযোগী আরজেডি-র সঙ্গে ‘ফাটল’ মেরামতির কাজে নেমে পড়ল শাসক দল জনতা দল ইউনাইটেড। উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের পদত্যাগ চাননি মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এমনটাই জানাল জেডিইউ।

গতকালই, অরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব ‘হুঙ্কার’ দেন, তাঁর ছেলে তথা বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের পদত্যাগ করার কোনও প্রশ্নই নেই।

জেডিইউ নেতা কে সি ত্যাগী বলেন, নীতীশ কুমার নৈতিকতা ও  আদর্শ মেনে চলেন। মুখ্যমন্ত্রী তেজস্বীর পদত্যাগ চাননি। তবে, দলের নীতি ও ভাবমূর্তি স্বচ্ছ রাখতে সংশ্লিষ্ট মন্ত্রীকে নির্দোষ প্রমাণ করে আসতে হবে।

এর আগে প্রতিক্রিয়ায় লালুপ্রসাদ জানিয়েছিলেন, এফআইআর হয়েছে মাত্র। ফলে, পদত্যাগের প্রশ্ন আসছে কোথা থেকে। এদিন ত্যাগী বলেন, প্রাথমিক তদন্তের পরই এফআইআর দায়ের করা হয়। তাঁর মতে, সত্যের সামনে আসা উচিত।

যদিও, এর ফলে মহাজোটের ওপর কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছে জেডিইউ। ত্যাগী বলেন, নীতীশ কুমার কখনই মহাজোটের ক্ষতি করতে চাইবেন না।

তেজস্বীকে নিয়ে বিতর্কের মধ্যেও মহাজোট নিয়ে সমান আশাবাদী লালুপ্রসাদও। তিনিও মনে করেন, জেডিইউ-আরজেডি-কংগ্রেস মহাজোট অবিচ্ছেদ্য। তাঁর অভিযোগ, বিজেপি ও আরএসএস মহাজোট ভাঙার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, গত সপ্তাহে আর্থিক ও জমি কেলেঙ্কারি মামলায় আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব, স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, ছেলে তেজস্বী যাদব সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সিবিআই।

এর পরই, আরজেডি ও জেডিইউ-র মধ্যে ‘ফাটল’ ধরা পড়ে। গতকালই, দলের প্রধান মুখপাত্র সঞ্জয় সিংহ বলেন, ২০১০ সালের বিধানসভা নির্বাচনে ২২ জনে নেমে এসেছিল ওরা, এটা মাথায় রাখা উচিত।

তিনি যোগ করেন, ২০১৫ সালে ওই সংখ্যা বৃদ্ধি পেয়েছে কারণ, মানুষ নীতীশ কুমারকে দেখে ভোট দিয়েছেন। সঞ্জয়ের মতে, সেটার বদলে ওদের উচিত, অভিযোগের প্রেক্ষিতে নিজেদের নির্দোষ প্রমাণ করা।

দলের আরেক মুখপাত্র নীরজ কুমার বলেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাঁদের উচিত সম্পত্তির উৎসের ব্যাখ্যা দিয়ে বিরোধী-মুখ বন্ধ করা। জেডিইউ সাফ জানিয়ে দিয়েছে, নীতীশ কুমারের ‘স্বচ্ছ ভাবমূর্তির’ সঙ্গে তারা কোনও মতেই আপস করবে না।

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget