এক্সপ্লোর

বাবরি ধ্বংস: যা কিছু ঘটেছিল সকলের সামনেই, কোনও ষড়যন্ত্র নেই, দাবি কাটিয়ারের

লখনউ ও নয়াদিল্লি: বাবরি মসজিদ ধ্বংস মামলায় মঙ্গলবারই তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা আনা হয়েছে। কিন্তু, বিজেপি রাজ্যসভা সাংসদ বিনয় কাটিয়ারের সাফ জবাব, কোনও যড়যন্ত্রই হয়নি। কারণ, মসজিদ ‘ভাঙা হয়েছে সকলের সামনেই’।

এদিন প্রবীণ সমাজবাদী পার্টির প্রবীণ নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদবকে আক্রমণ করেন কাটিয়ার। বিজেপি নেতার দাবি, মুলায়ম নিজের মুখে স্বীকার করেছিলেন, ১৯৯০ সালে পুলিশের গুলিতে ১৬ জন করসেবকের মৃত্যু হয়েছিল। ফলে, ওই ঘটনায় এখন মুলায়মের বিরুদ্ধে মামলা হওয়া দরকার।

কাটিয়ার বলেন, উনি (মুলায়ম) পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। তাই ওনার বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন। কাটিয়ারের দাবি, অযোধ্যায় বাবরি মসজিদ ছিল না। জায়গাটি রাম মন্দিরের। এমনকী, হাইকোর্টও সেই রায় দিয়েছে।

প্রসঙ্গত, এদিনই লখনউয়ের সিবিআই আদালত বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর জোশী, কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী, ও বিনয় কাটিয়ারের বিরুদ্ধে ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস মামলায় চার্জগঠন করে। তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রর ধারা আনা হয়।

এই প্রসঙ্গে কাটিয়ারের জবাব, (চার্জগঠন) ঠিক হয়নি। কারণ, তাঁর দাবি, ওই ঘটনায় কোনও ষড়যন্ত্র ছিল না। কাটিয়ারের মতে, যা কিছু ঘটেছিল, তা সকলের সামনেই। সেখানে লক্ষাধিক মানুষ ছিলেন।

এদিন আদালতে উপস্থিত ছিলেন কাটিয়ার। তাঁর বিরুদ্ধ চার্জগঠনের বিরোধিতা করে কাটিয়ার জানান, মসজিদ ধ্বংসে তাঁর কোনও ভূমিকা ছিল না। তাঁর দাবি, তিনি ধ্বংস হওয়া থেকে মসজিদ বাঁচাতে চেয়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget