এক্সপ্লোর

জেসিকা হত্যায় দোষী মনু তিহার জেল থেকে ছাড়া পেলে আপত্তি নেই, জানালেন বোন সাবরিনা

নয়াদিল্লি: দিদির হত্যাকারী জেল থেকে ছাড়া পাওয়ায় তাঁর কোনও আপত্তি নেই, সামনের দিকে এগিয়ে যাওয়াই জীবনের ধর্ম বলে তিনি মনে করেন। জানালেন মডেল জেসিকা লালের বোন সাবরিনা লাল। ১৯৯৯ সালে জেসিকা খুনে দোষী সাব্যস্ত সিদ্ধার্থ বাহিস্থা ওরফে মনু শর্মা তিহার জেলে যাবজ্জীবন কারাবাস খাটছেন। জেসিকা মামলায় ন্যয়বিচার পেতে দীর্ঘ আইনি যুদ্ধ চালিয়েছিলেন সাবরিনা। গত মাসে তিহার জেল কর্তৃপক্ষ তাঁকে চিঠি দিয়ে ভিকটিম ওয়েলফেয়ার ফান্ড থেকে আর্থিক সাহায্যের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তা প্রত্যাখ্যান করে সাবরিনা জানান, যাদের বেশি প্রয়োজন, তাদের দেওয়া হোক। সাবরিনা বলেন, আমি জবাব পাঠিয়েছি যে, মনু মুক্তি পেলে আমার কোনও আপত্তি নেই। ১৫ বছর ইতিমধ্যেই ও জেলে কাটিয়ে ফেলেছে। এটা ক্ষমা করে দেওয়ার ব্যাপার নয়, তবে একটা বোঝা, দায় নামিয়ে দেওয়ার বিষয়, যা পিছনে ফেলে আমি অনেক এগিয়ে গিয়েছি। আমার কাছে এটা নিজের ওপর থেকে একটা বোঝা ঝেড়ে ফেলার ব্যাপার। কারার অন্তরালে মনুর সেবামূলক কাজকর্মের উল্লেখ করেও সাবরিনা লিখেছেন, আমি শুনেছি, এই সময়ে ভাল ভাল সেবামূলক কাজ করেছে ও, সহবন্দিদের নানা বিষয়ে সাহায্য করেছে। এটা ওর সংশোধন, বদলে যাওয়ার পরিচয় বলে আমার মনে হয়। মনুকে শৃঙ্খলাপরায়ণতা, ভাল কাজ, ব্যবহারের জন্য খোলা কারাগারে বদলি করা হয়েছে বলে সম্প্রতি জানা যায়। এধরনের জেলে একেবারে যতটুকু নিরাপত্তার কড়াকড়ি দরকার, ততটুকুই থাকে। মনু সারাদিন সেখানে কাজ করেন, সন্ধ্যায় জেলে ফেরেন। মনু বেশ কয়েকবার প্যারোলে মুক্তি চেয়েছেন পড়াশোনা ও বিয়ের রেজিস্ট্রেশনের জন্য। বেশ কয়েকটি মিডিয়া রিপোর্টের দাবি, মনু দ্রুত মুক্তি চেয়েছেন। তবে তাঁর রোষের বলি হওয়া জেসিকার বোন ক্ষমা করে দিলেও সেটা এক্ষেত্রে যথেষ্ট নয়, তাঁকে রিভিউ বোর্ডের সামনে দাঁড়াতে হবে। প্রসঙ্গত, ১৯৯৯ সালে জেসিকাকে রেস্তোরাঁয় গুলি করে মেরে ফেলার ঘটনায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিনোদ শর্মার ছেলে মনুকে রেহাই দিয়েছিল নিম্ন আদালত। কিন্তু ২০০৬ এর ডিসেম্বর দিল্লি হাইকোর্ট সেই রায় খারিজ করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সেই রায় ২০১০-এর এপ্রিল বহাল রাখে সুপ্রিম কোর্ট। জেসিকা দক্ষিণ দিল্লির মেহরাউলি এলাকায় টামারিন্ড কোর্ট রেস্তোরাঁয় বারে কাজ করতেন। মদ সার্ভ করতে না চাওয়ায় রাগের বশে তাঁকে গুলি করে হত্যা করেন মনু।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'

ভিডিও

Prashun Banerjee:
Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ
Train Derails News |
Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget