এক্সপ্লোর

সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণে পুরোহিত যুক্ত ননঃ এনআইএ প্রধান

নয়াদিল্লিঃ মালেগাঁও বিস্ফোরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তদন্ত চললেও, সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণের ঘটনায় কর্নেল প্রসাদ পুরোহিতকে ক্লিনচিট দিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ২০০৭-এর ১৮ ফেব্রুয়ারি হরিয়ানার পানিপথের কাছে আত্তারি এক্সপ্রেসে (সমঝোতা) বিস্ফোরণ হয়। প্রচণ্ড বিস্ফোরণের ফলে ট্রেনটির বেশ কয়েকটি কোচে আগুন লাগে। আগুনে পুড়ে ৬৮ জনের মৃত্যু হয় এবং ১২ জন আহত হন। সেই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে স্বামী অসীমানন্দ, অধুনা প্রয়াত সুনীল জোশি ওরফে সুনীলজি, রামচন্দ্র কালসাঙ্গরা, সন্দীপ ডাঙ্গে, লোকেশ শর্মা, কমল চৌহান, অমিত ও রাজেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে এনআইএ। তবে পুরোহিতের সঙ্গে এই ঘটনার যোগ থাকার প্রমাণ পাওয়া যায়নি বলেই জানিয়েছেন এনআইএ-র ডিরেক্টর জেনারেল শরদ কুমার। তাঁর আরও বক্তব্য, পুরোহিত কোনওদিন এই মামলায় অভিযুক্ত ছিলেন না। এই ঘটনার সঙ্গে কীভাবে পুরোহিতের নাম জড়াল সেটাই তিনি বুঝতে পারছেন না। ২০০৮-এর ২৯ সেপ্টেম্বর মালেগাঁও বিস্ফোরণে অবশ্য পুরোহিত অন্যতম অভিযুক্ত। এই বিস্ফোরণে চারজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন। প্রথমে মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখা তদন্ত শুরু করে। পরে এনআইএ তদন্তভার নেয়। পুরোহিত ছাড়াও প্রজ্ঞা সিং ঠাকুর, শিবনারায়ণ কালসাঙ্গরা, শ্যাম সাহু, রমেশ উপাধ্যায়, সমীর কুলকার্নি, অজয়, রাকেশ ধাবাড়ে, জগদীশ মাত্রে, সুধাকর দ্বিবেদী, সুধাকর চতুর্বেদী ও প্রবীণ টাকালকিকে গ্রেফতার করা হয়েছে। সমঝোতা বিস্ফোরণ মামলায় নাম থাকা রামচন্দ্র ও সন্দীপও এই মামলায় অভিযুক্ত। তবে এই দু জন পলাতক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget