এক্সপ্লোর

রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত, গোয়ায় দেখানো হবে না পদ্মাবৎ, জানাল মাল্টিপ্লেক্স সংগঠন

মুম্বই: বিজেপি-শাসিত রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত ও গোয়ায় দেখানো হবে না পদ্মাবৎ। আজ এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এই সংগঠনের সভাপতি দীপক আশের বলেছেন, ‘স্থানীয় ম্যানেজমেন্ট জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নেই। সেই কারণে আমরা চারটি রাজ্য গুজরাত, মধ্যপ্রদেশ, রাজস্থান ও গোয়ায় ছবিটি না দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের কাছে পৃষ্টপোষকদের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। পরিবেশ যদি নিরাপদ থাকে, তাহলেই আমরা ছবিটি দেখাব। পরিস্থিতি বদলাতে পারে, কিন্তু এই মুহূর্তে মানুষের নিরাপত্তার দিকেই নজর দিচ্ছি।’ মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার আওতায় আছে দেশের প্রায় ৭৫ শতাংশ মাল্টিপ্লেক্স। সারা দেশে প্রায় দু’হাজার মাল্টিপ্লেক্স এই সংগঠনের ছাতার তলায় আছে। চারটি রাজ্যে পদ্মাবৎ দেখানো হবে না বলে জানিয়ে দেওয়ার পাশাপাশি দীপক আরও বলেছেন, যে রাজ্যগুলির মাল্টিপ্লেক্সগুলিতে ছবিটি দেখানো হবে, সেখানে সিনেমা হলের বাইরে পুলিশ ছাড়াও বেসরকারি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে। আইনক্সের চিফ প্রোগ্রামিং অফিসার রাজেন্দর সিংহ বলেছেন, ‘সমস্যা আছে এমন কয়েকটি জায়গা ছাড়া দেশের সর্বত্র দেখানো হবে পদ্মাবৎ। সারা দেশে আমাদের ৪৮৮টি স্ক্রিন আছে। হামলার হুমকি থাকায় কয়েকটি জায়গায় দেখানো হবে না ছবিটি। বিভিন্ন জায়গায় স্থানীয় থানার পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। আমরাও নিরাপত্তা বাড়িয়েছি।’ সিনেমা ওনার্স অ্যান্ড এগজিবিটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার এগজিকিউটিভ কমিটির সদস্য নীতীন ধর বলেছেন, ‘পুলিশ আমাদের ডেকে জানতে চেয়েছিল, কবে ছবিটি মুক্তি পাবে। পুলিশ আমাদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে। তবে সম্পত্তির ক্ষতি হওয়ার ঝুঁকির কথা মাথায় রেখে সংশ্লিষ্ট হলগুলিই ঠিক করবে ছবিটি দেখাবে কি না। দর্শকদের নিরাপত্তার বিষয়টি নিয়েই সবাই চিন্তিত।’ মুম্বইয়ের গেইটি, গ্যালাক্সি ও মরাঠা মন্দির সিঙ্গল স্ক্রিনের এগজিকিউটিভ ডিরেক্টর মনোজ দেশাই বলেছেন, ‘আমরা এখনও নিরাপত্তা পাইনি। কাল সকালে হয়তো নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আমরা তার অপেক্ষায় আছি। নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের। যদি আমার সম্পত্তির কোনও ক্ষতি হয়, তাহলে বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অবস্থানে বসতেও রাজি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget