এক্সপ্লোর

ভারতের সিস্টেমে তেমন দাঁত ফোটাতে পারেনি ওয়ানাক্রাই, বললেন তথ্য-প্রযুক্তি সচিব

নয়াদিল্লি:  সারা বিশ্বের সাইবার জগতে ত্রাসের সঞ্চার করেছে  র‍্যানসমওয়্যার ওয়ানাক্রাই। তবে ভারতে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখনও পর্যন্ত তেমন কোনও প্রভাব পড়েনি। দেশের তথ্যপ্রযুক্তির মূলকাঠামো ব্যাহত হওয়ার মতো কোনও ঘটনাই ঘটেনি।  সরকারি সূত্রে এ কথা জানানো হয়েছে। তথ্যপ্রযুক্তি সচিব অরুণা সুন্দররাজন বলেছেন, পরিস্থিতির দিকে সর্বক্ষণ নজর রেখে চলেছে অনেকগুলি সংস্থাকে নিয়ে গঠিত একটি দল। সরকারের সাইবার সুরক্ষা সংস্থা সিইআরটি-ইন জানিয়েছে, পাঁচ-ছয়টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড়মাপের এমন কোনও ঘটনা ঘটেনি। ভারতীয় সিস্টেমে  র‍্যানসমওয়্যার হামলার  ব্যাপক প্রভাব পড়ার কোনও খবর নেই। ব্রডব্র্যান্ড ইন্ডিয়া ফোরামের অবকাশে সুন্দরাজন বলেছেন, অন্ধ্রপ্রদেশ পুলিশের ১৮ টি কম্পিউটারে হামলার একটা ঘটনা ঘটেছে...এছাড়া আরও পাঁচটি ঘটনা ঘটেছে..এরমধ্যে রয়েছে কেরলের পঞ্চায়েতের কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়েছে।  তিনি বলেছেন, এই সব গুলিই একেবারে বিচ্ছিন্ন ঘটনা, পৃথক কোনও সিস্টেম বা কোনও একক মেশিনে তা ঘটেছে। তথ্যপ্রযুক্তি সচিব আরও বলেছেন, গত মার্চ থেকে সরকার উচ্চস্তরের সতর্কতা অবলম্বন করেছে। সমস্ত গুরুত্বপূর্ণ নেটওয়ার্কগুলিতে প্রয়োজনীয় সিকিওরিটি প্যাচ ইনস্টল করা হয়েছে।  র‍্যানসমওয়্যার হামলার সে রকম কোনও বড় ধরনের প্রভাবের কোনও রিপোর্ট নেই বলেও তিনি জানিয়েছেন। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই সারা বিশ্বে এক্সপি-র মতো মাইক্রোসফ্টের পুরানো অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে  র‍্যানসমওয়্যার হামলার ঘটনা ঘটেছে। সাইবার-দস্যুরা কম্পিউটার হ্যাক করে সেখানে রাখা ফাইলগুলি কব্জা করে নিয়ে বিটকয়েনের মতো অনলাইন লেনদেনে ৩০০ মার্কিন ডলার পণ দাবি করছে। ওই অর্থ না দিলে কব্জা করে নেওয়া ফাইলগুলি আর ফেরত দেওয়া হবে না বলে হুমকি এসেছে অচল হয়ে যাওয়া কম্পিউটারগুলিতে। জানা গেছে, সারা বিশ্বে প্রায় ২ লক্ষ কম্পিউটার ওয়ানাক্রাই হানা দিয়ে থাকতে পারে। ইংল্যান্ড, রাশিয়া সহ ১৫০ টি দেশে আইটি সিস্টেমে সিঁধ কেটেছে  র‍্যানসমওয়্যার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget