এক্সপ্লোর

‘প্রমিস টুথপেস্ট’ কৃষক, বেকার যুবকদের মুখে হাসি ফোটাতে পারেনি, ফের মোদীকে তোপ প্রকাশ রাজের

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরুতে জনসভায় যোগ দেওয়ার পরের দিনই ফের তাঁকে আক্রমণ করলেন অভিনেতা প্রকাশ রাজ। ট্যুইটারে তাঁর কটাক্ষ, ‘২০১৪ সালে প্রমিস টুথপেস্ট বিক্রি হয়েছিল। দাঁত মাজার কথা ভুলে যান, এটা পীড়িত কৃষক, বেকার যুবকদের মুখে হাসি ফোটাতে পারেনি। আপনারা কি মনে করেন, গতকাল কর্ণাটকের জনসভায় যে প্রমিস টুথপেস্ট বিক্রি হয়েছে, সেটা হাসি আনতে পারবে?’ গতকাল বেঙ্গালুরুর প্যালেস গ্রাউন্ডে এক জনসভায় কর্ণাটকের শাসক দল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘কংগ্রেস কর্ণাটকে ধ্বংসলীলা চালিয়েছে। স্বাধীনতার এত বছর পরেও কর্ণাটকের সাত লক্ষ বাড়িতে বিদ্যুৎ নেই। এর জন্য সিদ্দারামাইয়া সরকারই দায়ী। কেন্দ্রের বরাদ্দ করা অর্থ ঠিকমতো খরচ করতে পারছে না রাজ্য সরকার। কর্ণাটক থেকে কংগ্রেস সরকারের বিদায় সময়ের অপেক্ষা।’ কেন্দ্রীয় বাজেটের উল্লেখ করে মোদী বলেন, এবারের বাজেটে কর্নাটকের একটি সমস্যার সমাধান হয়েছে। প্রায় ১৭ হাজার কোটি টাকা বিনিয়োগে ১৬০ কিলোমিটার দৈর্ঘ্য শহরতলি রেল নেটওয়ার্কের কাজ শুরু হবে বেঙ্গালুরুতে। এর ফলে, ১৫ লক্ষ যাত্রী উপকৃত হবে। তিনি যোগ করেন, চলতি বছর দেশব্যাপী ৯ হাজার কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। ভারতমালা প্রকল্পের আওতায় ৫ লক্ষ ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে ৩৫ হাজার কিলোমিটার সড়ক নির্মাণ হবে। কর্ণাটকে কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন। তার আগে আগে বেঙ্গালুরুর এই জনসভা থেকে ভোটের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী। তবে তাঁর স্বঘোষিত বিরোধী প্রকাশ ফের তোপ দাগলেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Embed widget