এক্সপ্লোর

এনএসজি কম্যান্ডোদের রোজ যোগাসন, নিয়মিত মানসিক স্থিতি পরীক্ষার ব্যবস্থা

নয়াদিল্লি: সন্ত্রাস দমন এবং অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা মোকাবিলা করার ক্ষেত্রে এনএসজি-র ‘ব্ল্যাক ক্যাট’ কম্যান্ডোদের আরও ভালভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য রোজ শারীরিক কসরতের সঙ্গে যোগাসন এবং নিয়মিত মানসিক স্থিতি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এনএসজি সূত্রে এমনই খবর। এই প্রথম কম্যান্ডোদের প্রশিক্ষণের মধ্যে যোগাসনকে রাখা হচ্ছে। এছাড়া কম্যান্ডোদের ব্যক্তিত্বের উন্নতি ঘটানোর জন্য মানসিক অবস্থা যাচাই করা হবে। এনএসজি-র পক্ষ থেকে কম্যান্ডোদের প্রশিক্ষণের বিষয়ে যে ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে তাতে বলা হয়েছে, যে ভিআইপি-দের উপর হামলার আশঙ্কা রয়েছে তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করা ছাড়াও এনএসজি-কে সন্ত্রাসবাদী হামলা এবং অপহরণের মোকাবিলা করতে হয়। ফলে এনএসজি কম্যান্ডোদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হয়। ‘ব্ল্যাক ক্যাট’-দেরই দেশের সেরা প্রশিক্ষণ দেওয়া হয়। যখন কোনও কম্যান্ডো এনএসজি-তে যোগ দেন, তাঁদের মানসিক পরীক্ষা নেওয়া হয়। তবে এবার থেকে নিয়মিত মানসিক পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এর জন্য মনোবিদ নিয়োগ করা হবে। এছাড়া যোগাসনের প্রশিক্ষকও নিয়োগ করা হচ্ছে। যোগ প্রশিক্ষক ও মনোবিদ থাকবেন গুরুগ্রামের মানেসরে এনএসজি-র প্রধান দফতরে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, যোগ প্রশিক্ষক ও মনোবিদ কম্যান্ডোদের যে গ্রেড দেবেন, সেটা তাঁদের বার্ষিক পারফরম্যান্সের ক্ষেত্রে গুরুত্ব পাবে। যোগ প্রশিক্ষক বিভিন্ন আসন, প্রাণায়ম, প্রার্থনা ও যোগনিদ্রার প্রশিক্ষণ দেবেন। এনএসজি-র পক্ষ থেকে জানানো হয়েছে, যোগাসনের ফলে শারীরিক সক্ষমতা এবং মানসিক সংযমের ক্ষমতা বাড়ে। এর ফলে একজন ব্যক্তি আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, অনেক শান্ত থাকেন এবং মানসিকভাবে তরতাজা থাকেন। সেটা কম্যান্ডোদের জন্য জরুরি।

সেরা শিরোনাম

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget