এক্সপ্লোর

এবার এনআইএ-র মাথায় বসছেন গুজরাত দাঙ্গা মামলার তদন্তকারী অফিসার

নয়াদিল্লি: গুজরাত দাঙ্গা মামলার তদন্তকারী সিনিয়র আইপিএস অফিসার ওয়াই সি মোদীকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র  প্রধান হিসেবে নিয়োগ করা হল। ২০০২-র গুজরাত দাঙ্গার বিভিন্ন মামলার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিআইটি) গঠন করেছিল সুপ্রিম কোর্ট। সেই বিশেষ তদন্তকারী দলে ছিলেন মোদী। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ বিষয়ক কমিটি (এসিসি) এনআইএ-র ডিরেক্টর জেনারেল হিসেবে মোদীর নিয়োগ অনুমোদন করেছে।কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগ এক নির্দেশিকায় এ কথা জানিয়েছে। উল্লেখ্য, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ যোগান সংক্রান্ত ঘটনাগুলির তদন্ত করে এনআইএ। এনআইএ-র ডিজির পদে কর্মজীবন থেকে অবসর গ্রহণের সময় ২০২১-র ৩১ মে পর্যন্ত থাকবেন মোদী। ক্ষমতার হস্তান্তর মসৃণ করতে এসিসি মোদীকে অবিলম্বে এনআইএ-র অফিসার অন স্পেশ্যাল ডিউটি হিসেবে নিযুক্ত করেছে। আগামী ৩০ অক্টোবর শেষ হচ্ছে এনআইএ-র বর্তমান ডিজি শরদ কুমারের মেয়াদ। এরপরই এই পদের কার্যভার গ্রহণ করবেন মোদী। শরদ কুমার ২০১৩-র জুলাইতে এনআইএ-র ডিজি হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তাঁর পদের মেয়াদ দু দফায় বাড়ানো হয়েছে। শরদ কুমারের জায়গায় আসছেন ১৯৮৪-র ব্যাচের অসম-মেঘালয় ক্যাডারের আইপিএস অফিসার মোদী। তিনি বর্তমানে সিবিআইয়ের স্পেশ্যাল ডিরেক্টর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget