এক্সপ্লোর

অযোধ্যা বিতর্কের প্রাচীনতম মামলাকারীর মৃত্যু

অযোধ্যা:  অযোধ্যায় রামমন্দির-বাবরি মসজিদ বিতর্ক সংক্রান্ত মামলায় রায় এখনও সুপ্রিম কোর্টে বকেয়া রয়েছে। এই বিতর্কের নিষ্পত্তি দেখে যেতে পারলেন না প্রাচীনতম মামলাকারী হাশিম আনসারি। ১৯৪৯ থেকে এই মামলার সঙ্গে জড়িত আনসারি আজ হৃদরোগে মারা গিয়েছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫। আজ ভোরে বাড়িতেই তিনি প্রয়াত হন বলে জানিয়েছেন তাঁর ছেলে ইকবাল। অযোধ্যায় জন্ম আনসারির।তিনিই প্রথম ১৯৪৯ সালে ফৈজাবাদ দেওয়ানি বিচারকের কাছে অযোধ্যা সংক্রান্ত প্রথম মামলাটি দায়ের করেছিলেন। অযোধ্যা জমি বিতর্কে সুন্নি ওয়াকফ বোর্ডের ফৈজাবাদ নগর দেওয়ানি বিচারকের এজলাসে দায়ের করা মামলার ছয় মামলাকারীর অন্যতম ছিলেন আনসারি। ২০১০-এ এলাহাবাদ হাইকোর্টে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেওয়া রায়ে বিতর্কিত জমির এক-তৃতীয়াংশ নির্মোহী আখড়াকে বরাদ্দ করা হয়। বাকি দুই-তৃতীয়াংশ ওয়াকফ বোর্ড ও রামলালার পক্ষে আবেদনকারীদের মধ্যে সমানভাবে বন্টনের করা হয়। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। এলাহাবাদ হাইকোর্টের রায়ের পর আনসারি আদালতের বাইরে বিতর্ক নিষ্পত্তির উদ্যোগ নেন। আনসারি একটি বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনার জন্য আখরা পরিষদের প্রেসিডেন্ট মহন্ত জ্ঞান দাসের সঙ্গেও দেখা করেন। গত বছরের ফেব্রুয়ারিতে আনসারি জানিয়েছিলেন যে, সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনায় তিনি সংখ্যালউ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের যুক্ত করবেন। আনসারির মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের মুখপাত্র শরদ শর্মা বলেছেন, আনসারি জলে বুদবুদের মতো ছিলেন। তাঁর মনোভাব অন্যান্য মুসলিম মামলাকারী ও কট্টরপন্থীদের থেকে আলাদা ছিল। তাঁর জীবন থেকে শিক্ষা নেওয়া উচিত কট্টরপন্থীদের। আনসারির মৃত্যতে শোক প্রকাশ করেছেন বাবরি মসজিদ অ্যাকশন কমিটির আহ্বায়ক জাফরায়েব জিলানি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget