এক্সপ্লোর

প্রধানমন্ত্রীর সমীক্ষা ‘ভুয়ো’, ইন্দিরাও বলেছিলেন, জরুরী অবস্থায় সায় রয়েছে মানুষের, তোপ বিরোধীদের

নয়াদিল্লি:  নোট বাতিল নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অবস্থায় নোট বাতিল নিয়ে অ্যাপের মাধ্যমে আমজনতার মতামত জানতে চেয়েছিলেন প্রধামনন্ত্রী নরেন্দ্র মোদী। এই সমীক্ষায় বেশিরভাগই সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বলে দাবি করা হয়েছিল। এবার এই সমীক্ষা নিয়েও সমালোচনায় সরব হল বিরোধীরা। এদিন রাজ্যসভায় সমাজবাদী পার্টি সাংসদ নরেশ আগরওয়াল বলেছেন, জরুরী অবস্থার সময় তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীও ‘ফিডব্যাক’ দেখিয়ে তাঁর পক্ষে জনমত থাকার দাবি করেছিলেন। তিনি এ প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, ‘প্রশংসা শুনতে সবাই ভালোবাসে’। বিএসপি নেত্রী মায়াবতীও প্রধানমন্ত্রীর সমীক্ষাকে ‘ভুয়ো ও সাজানো’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, নোট বাতিল নিয়ে মানুষের মতামত জানতে প্রকৃত সমীক্ষা চাইলে প্রধানমন্ত্রীর নির্বাচনে যাওয়া উচিত। বিএসপি নেত্রী চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, সাহস থাকলে লোকসভা ভেঙে দিয়ে ভোটের মুখোমুখি হোন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত মঙ্গলবার তাঁর সরকারি অ্যাপ ব্যবহার করে নোট বাতিল সম্পর্কে মতামত জানতে চেয়েছিলেন। গতকাল রাতে ট্যুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, সমীক্ষায় ‘ঐতিহাসিক অংশগ্রহণ’ দেখা গিয়েছে- পাঁচ লক্ষ মানুষ তাঁদের মতামত জানিয়েছেন। এজন্য অংশগ্রহণকারীদের ধন্যবাদও জানান তিনি। সমীক্ষার যে ফল প্রধানমন্ত্রী শেয়ার করেছেন, তাতে দেখা গিয়েছে, কালো টাকা মোকাবিলায় তাঁর গৃহীত পদক্ষেপকে বেশিরভাগই সমর্থন করেছেন বলেও জানান মোদী। যদিও বিরোধীরা মোদীর এই সমীক্ষা খারিজ করে দিয়েছে। বিরোধী নেতারা বলেছেন, দেশের জনগনের মনোভাবের কোনও প্রতিফলনই নেই ওই সমীক্ষায়। বেশিরভাগ ভারতীয়রই স্মার্টফোন নেই। তাই ওই সমীক্ষায় তাঁদের অংশগ্রহণের কোনও সুযোগই নেই। বিরোধীদের আরও বক্তব্য, সমীক্ষায় প্রশ্নগুলি এমনভাবে করা হয়েছিল, যাতে বিরোধিতার কোনও সুযোগই দেওয়া হয়নি। অ্যাপে নোট বাতিলে সায় ৯৩ শতাংশের, দাবি প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে, দেশবাসীকে ধন্যবাদ মোদীর কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন একটি টেলিভিশন অনুষ্ঠানে বলেন, সমীক্ষা যাঁরা মানতে চাইছেন না, তাঁরা মানুষের কথা শুনুন। প্রত্যেকেই নোট বাতিলের সিদ্ধান্তে খুশি। বিজেপির বিদ্রোহী সাংসদ শত্রুঘ্ন সিনহা ট্যুইটারে বলেছেন, এটা একটি ‘সাজানো সমীক্ষা’। এই সমীক্ষাকে প্রকৃত জনমত বলে যাঁরা দাবি করছেন, তাঁরা ‘মুর্খের স্বর্গে’ বাস করছেন।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget