এক্সপ্লোর

তেলঙ্গানায় টিআরএসকে সরকার গঠনে সমর্থনের ভাবনা খারিজ করেনি বিজেপি, ইঙ্গিত মুখপাত্রের

হায়দরাবাদ: তেলঙ্গানায় সরকার গঠনে কেসিআরের তেলঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) প্রয়োজনীয় সংখ্যার ঘাটতি থাকলে তাদের সমর্থনের ভাবনা পুরোপুরি খারিজ করছে না বিজেপি। আগামীকাল তেলঙ্গানা সহ ৫টি রাজ্যের বিধানসভা ভোটের ফলগণনা। তার প্রাক্কালে বিজেপির জাতীয় মুখপাত্র জিভিএল নরসিমা রাও আজ বলেন, অধিকাংশ বুথফেরত সমীক্ষায়ই তেলঙ্গানায় টিআরএসের ক্ষমতায় ফেরার ভবিষ্যদ্বাণী করা হয়েছে। মনে হয় তা মিলে যাবে। কিন্তু ত্রিশঙ্কু বিধানসভা হলে কী হবে? প্রশ্ন করা হলে রাও বলেন, এ নিয়ে কিছু বলা কঠিন, কেননা টিআরএসের কটা আসন কম থাকবে, সেটা এখনই বলা সম্ভব নয়। তারপরই তিনি বলেন, বিজেপির কংগ্রেস, আসাদুদ্দিন ওয়েইসির এমআইএমের সঙ্গে বোঝাপড়ার কোনও প্রশ্নই নেই। কংগ্রেসকে সরকার গঠন থেকে ঠেকাতে কেসিআরের হাত ধরায় আপত্তি না থাকার ইঙ্গিত দিয়ে রাও এও বলেন, বিজেপি অবশ্যই চায় তেলঙ্গানায় স্থায়ী সরকার হোক। ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হলে আমাদের দেখতে হবে, কাদের আমাদের সমর্থন প্রয়োজন। তবে কংগ্রেস বা এমআইএম অবশ্যই আমাদের সমর্থন পাবে না। ২০১৪-র নির্বাচনে অন্ধ্র্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টির (টিডিপি) সঙ্গে জোট করে পাঁচটি আসন জিতেছিল বিজেপি। এবার ৭ ডিসেম্বরের নির্বাচনে বিজেপি একাই লড়েছে। টিডিপি ঢুকেছে কংগ্রেস নেতৃত্বাধীন প্রজাকুটামি-তে যাতে সামিল তেলঙ্গানা জন সমিতি, সিপিআই-ও। গত শুক্রবারের এক্সিট পোলের ইঙ্গিত, এবারও তেলঙ্গানায় বিজেপির আসনসংখ্যা এক অঙ্কের ঘরেই থাকবে। রাও অবশ্য বলেন, আমাদের নিজেদের প্রত্যাশা, আসন সংখ্যা, ভোট শতাংশ-দুটোই উল্লেখযোগ্য ভাবে বাড়বে। রাওয়ের বক্তব্য, আমরা তেলঙ্গানায় ভোটে লড়েছি কংগ্রেস ও টিআরএস উভয়ের বিরুদ্ধেই। সুতরাং বিরোধী আসনে বসে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করতে পারলেই খুশি হব। মানুষ আমাদের সেই দায়িত্বই দেবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget