এক্সপ্লোর

সন্ত্রাসবাদী হামলায় 'গোয়েন্দা ব্যর্থতা'র জন্য জবাবদিহি করুক কেন্দ্র, দাবি কংগ্রেসের, কাশ্মীরের সোপিয়ানে ৫ হিজবুল জঙ্গি গ্রেফতার, মিলল আইইডি

জনৈক পুলিশ অফিসার জানান, ধৃতদের কাছে আইইডি বিস্ফোরক পাওয়া গিয়েছে যা তারা নিরাপত্তাবাহিনীকে আক্রমণে ব্যবহারের ছক কষেছিল। তিনি বলেন, গ্রেপ্তার হিজবুল জঙ্গিদের শনাক্ত করা হয়েছে। এরা হল আকিব নাজির রাঠের, আমির মজিদ ওয়ানি, সামির আহমেদ ভাট, ফয়সল ফারুক আভানগার ও রঈস আহমেদ গনাই।

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে নিষিদ্ধ সন্ত্রাসবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হিজবুলের ওভারগ্রাউন্ড অর্থাত্ প্রকাশ্যে সক্রিয় কর্মী। জনৈক পুলিশ অফিসার জানান, ধৃতদের কাছে আইইডি বিস্ফোরক পাওয়া গিয়েছে যা তারা নিরাপত্তাবাহিনীকে আক্রমণে ব্যবহারের ছক কষেছিল। তিনি বলেন, গ্রেপ্তার হিজবুল জঙ্গিদের শনাক্ত করা হয়েছে। এরা হল আকিব নাজির রাঠের, আমির মজিদ ওয়ানি, সামির আহমেদ ভাট, ফয়সল ফারুক আভানগার ও রঈস আহমেদ গনাই। ওদের জিজ্ঞাসাবাদে বেরিয়েছে, তারা পুলিশ ও নিরাপত্তাবাহিনীকে টার্গেট করে আইইডি বিস্ফোরণের প্ল্যান করেছিল। কংগ্রেস গত ২৪ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে মেজর কেতন শর্মা, রাইফেলম্যান অনিল কুমার জাসওয়াল, হাবিলদার অমরজিত্ কুমার ও নায়েক অজিত কুমার-এই ৪ জওয়ানের সন্ত্রাসে প্রাণ হারানোর প্রসঙ্গ তুলে বলল, এর পিছনে ‘গোয়েন্দাবাহিনীর ব্যর্থতা’র জন্য জবাবদিহি করতে হবে মোদি সরকারকে। গত এক সপ্তাহে সব মিলিয়ে মোট ১০ সেনা জওয়ান সন্ত্রাসের বলি হয়েছেন বলে হিন্দিতে ট্যুইট করে জানিয়েছেন কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা। লিখেছেন, মাতৃভূমির জন্য ওঁদের বলিদানকে কুর্নিশ জানাই। আরেকটি ট্যুইটে তিনি পুলওয়ামায় সেনার গাড়িতে হামলায় দুই জওয়ানের মৃত্যু, অনেকের জখম হওয়ার প্রসঙ্গ তুলে লেখেন, এটা পুরোপুরি সরকারের বিরাট গোয়েন্দা ব্যর্থতার ফলেই হল। গত সপ্তাহে অনন্তনাগে সিআরপিএফ জওয়ানদের ওপর হামলায় ৫ জওয়ানের হত্যার উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ওই ঘটনা থেকে কোনও শিক্ষা নেওয়া হয়েছিল কি। আরও লেখেন, আমাদের নিরাপত্তাবাহিনীর সাহসের ওপর পূর্ণ আস্থা আছে আমাদের। আজই তো ২ সন্ত্রাসবাদীকে ওরা খতম করেছে। কিন্তু কেন্দ্রকে গোয়েন্দা ব্যর্থতার জন্য জবাব দিতে হবে। কেন লাগাতার হামলা হয়েই চলেছে, উত্তর দিতে হবে। এদিকে রাজ্যের রাজ্যপাল সত্যপাল মালিকের দাবি, লড়াইয়ে হেরে গিয়েছে বলেই সন্ত্রাসবাদীরা সীমান্তের ওপার থেকে পাওয়া তাদের হ্যান্ডলারদের নির্দেশে নিরাপত্তাবাহিনীর ওপর মরিয়া হামলা চালাচ্ছে। তিনি বলেছেন, এখানে এইসব হামলা নতুন ব্যাপার নয়। কিন্তু গত ৬ মাসে আমরা তা কমিয়েছি। আমার ১০০ শতাংশ বিশ্বাস, সন্ত্রাসবাদীদের সীমান্তের ওপার থেকে কিছু না কিছু করার জন্য চাপ দেওয়া হচ্ছে। সন্ত্রাসবাদীদের হ্যান্ডলারদের মনে হচ্ছে, ওরা হেরে গিয়েছে কারণ গত ১০ বছর ধরে ওরা যে সন্ত্রাসবাদের পরিকাঠামো তৈরি করেছিল, তা ধ্বংস হয়ে গিয়েছে। সেজন্য তারা আকস্মিক হামলা চালাচ্ছে। নতুন সন্ত্রাসবাদী নিয়োগ বন্ধ হয়ে গিয়েছে, শুক্রবারের প্রার্থনার পর পাথর ছোড়াছুড়িও বন্ধ হয়েছে বলে দাবি করেন তিনি। বলেন, মানুষ বুঝতে পারছে, এসব করে কোনও লক্ষ্যে পৌঁছনো সম্ভব নয়। সন্ত্রাসবাদীরা অস্ত্র ছেড়ে মূলস্রোতে ফিরছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget