এক্সপ্লোর

পদ্মাবতী নিষিদ্ধ করার দাবিতে ফের আন্দোলনের ডাক করণী সেনার

জয়পুর: সঞ্জয় লীলা বনশালির ছবি পদ্মাবতী নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না। নাম বদল এবং আরও কিছু পরিবর্তনের শর্তে সেন্সর বোর্ড ছবিটি মুক্তির অনুমতি দিয়েছে। কিন্তু এতেও খুশি নয় শ্রী রাজপুত করণী সেনা। এই সংগঠনের প্রধান লোকেন্দ্র সিংহ কালভি আজ পদ্মাবতী নিষিদ্ধ করার দাবিতে নতুন করে আন্দোলনে নামার ডাক দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, ‘এ মাসের ২৭ তারিখ রাজস্থানের চিত্তৌঢ়গড়ে এক সমাবেশ হবে। সেই সমাবেশে রাজপুত সম্প্রদায়ের লোকজন থাকবেন। যাঁরা পদ্মাবতী নিষিদ্ধ করার দাবির পক্ষে, তাঁদের এই সমাবেশে হাজির হওয়া উচিত। এই সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হবে, রানি পদ্মাবতীর আত্মত্যাগ বিফলে যায়নি।’ করণী সেনার প্রধানের অভিযোগ, স্পেশাল স্ক্রিনিংয়ের পর সংশ্লিষ্ট প্যানেলের সদস্যরা জানান, পদ্মাবতী ছবিটিতে এমন কিছু বিষয় আছে, যা রাজপুত ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষেরই ভাবাবেগে আঘাত করতে পারে। কিন্তু সেন্সর বোর্ডের প্রধান প্রসূন জোশী সেই মতামত অগ্রাহ্য করেছেন। বনশালি প্রথমে বলেছিলেন, ছবিটি ইতিহাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। পরে তিনি বলেন, এটি পিরিয়ড ড্রামা আর এখন বলছেন, ছবিটি কাল্পনিক গল্প নিয়ে তৈরি। এখনও পর্যন্ত এ বিষয়ে তিনি ব্যাখ্যা দিতে পারেননি। রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে ছবিটি মুক্তির অনুমতি না দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ইতিহাস বিকৃতির অভিযোগে পদ্মাবতীর শ্যুটিং শুরু হওয়ার পর থেকেই ছবিটির বিরুদ্ধাচারণ করে আসছে করণী সেনা। এই সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখিয়েছেন, ছবির সেটে হামলা চালিয়েছেন। পদ্মাবতীর চরিত্রে অভিনয় করা দীপিক পাড়ুকোনের নাক কাটার হুমকিও দেওয়া হয়েছে। সেন্সর বোর্ড ছবিটি মুক্তির ছাড়পত্র দেওয়ার পরেও করণী সেনার আন্দোলন থামছে না। ফলে পদ্মাবতী নিয়ে নতুন করে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে।

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget