এক্সপ্লোর

নিয়ন্ত্রণরেখার কাছে পাক চপারের ঘোরাফেরা, প্রতিবাদ ভারতের

জম্মু ও নয়াদিল্লি: নিয়ন্ত্রণরেখার খুব কাছে ঘুরপাক খেল পাক সামরিক হেলিকপ্টার। এই নিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয়েছে নতুন চাপানউতোর।

খবরে প্রকাশ, বুধবার সকাল পৌনে দশটা নাগাদ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখার ৩০০ মিটারের মধ্যে ঘুরপাক খেতে দেখা যায় পাক চপারকে। কিছুক্ষণ পর ফিরে যায় চপারটি।

দুপক্ষের পেশ করা বিধি অনুযায়ী, কোনও হেলিকপ্টার নিয়ন্ত্রণরেখার ১ কিলোমিটার সীমার মধ্যে আসা উচিত নয়। সামরিক বিমানের ক্ষেত্রে এই সীমা ১০ কিলোমিটার।

প্রথমে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রচারিত হতে থাকে যে, চপার লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সেনা। যদিও, এই তথ্য অস্বীকার করেছে সেনা। ভারতীয় সেনার তরফে জানানো হয়, কোনও পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়নি।

সেনার এক সূত্র জানান, এদিন মোট তিনটে চপার পাক-অধিকৃত কাশ্মীরের খারি কারমারা অঞ্চলে ঘোরাফেরা করছিল। তার মধ্যে একটি নিয়ন্ত্রণরেখার ৩০০ মিটারের মধ্যে চলে আসে।

ওই সূত্রের দাবি, পাক চপারটি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেনি, বা নিয়ন্ত্রণরেখাও পার করেনি। ফলে, অনুপ্রবেশ বলা যাবে না। কিন্তু, চুক্তিলঙ্ঘন হয়েছে। কারণ, নিয়ম অনুযায়ী, যে দূরত্ব বজায় রাখার কথা ছিব পাক চপারের, তা মানা হয়নি।

এদিকে, নিয়ন্ত্রণরেখার কাছে পাক চপারের ঘোরাফেরা হাল্কাভাবে নিচ্ছে না ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানা গিয়েছে, ইসলামাবাদ প্রশাসনের কাছে বিষয়ে প্রতিবাদ জানানো হবে।

সাম্প্রতিককালে, নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়েছে। চলতি বছর, পাকিস্তানের সংঘর্ষবিরতি চুক্তিলঙ্ঘনের ফলে ২১ জন মারা যান। এরমদধ্যে ১২ জন নিরাপত্তারক্ষী। আহত হন ৭৫ জন।

সেরা শিরোনাম

Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget