এক্সপ্লোর

কুলভূষণের সঙ্গে সাক্ষাতপর্বের গোটাটাই পাকিস্তানের নাটক, নিষ্ঠুর রসিকতা: দলবীর কৌর

চণ্ডীগড়: মা ও স্ত্রীর সঙ্গে কুলভূষণ যাদবের গোটা সাক্ষাতপর্বকে পাকিস্তানের ‘নাটক’ বলে কটাক্ষ করলেন নিহত সর্বজিৎ সিংহের বোন দলবীর কৌর। তাঁর মতে, মুক্ত পরিবেশে মা ও স্ত্রীর সঙ্গে কুলভূষণ যাদবকে দেখা করতে না দিয়ে ‘নিষ্ঠুর রসিকতা’ করেছে পাকিস্তান।

চরবৃত্তির অভিযোগে পাকিস্তানে মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত কুলভূষণের সঙ্গে এদিন পাক বিদেশমন্ত্রকের দফতরে তাঁর মা ও স্ত্রী দেখা করেন। কিন্তু, মাঝে কাচের দেওয়াল দুতরফকে আলাদা করে রাখা হয়।

গত বছর মার্চ মাসে পাকিস্তানে গ্রেফতার হন কুলভূষণ। তখন থেকেই তিনি পাক জেলে বন্দি। প্রায় পৌনে দু বছরে এই প্রথম পরিবারকে দেখলেন কুলভূষণ। পাকিস্তান এই বিষয়টিকে দেশ ও প্রশাসনের মানবিকতার দিক হিসেবে তুলে ধরতে উদ্যোগী হয়েছে।

যদিও, এই যুক্তি মানতে নারাজ দলবীর। তাঁর মতে, এই সাক্ষাতে কোনও মানবিকতা ছিল না। যেখানে এত কঠোর নিরাপত্তার মধ্যে সাক্ষাত হয় এবং সর্বোপরি কাচের দেওয়াল দিয়ে পরিবারকে তাঁর থেকে আলাদা করে রাখা হয়, সেখানে মানবিকতা থাকতে পারে না।

২০১৩ সালে লাহৌর জেলে মারা যান সর্বজিৎ। এই প্রসঙ্গটি উল্লেখ করে দলবীর জানান, কুলভূষণের পরিবারের ওপর দিয়ে কী ঝড় বইছে, তা তিনি বোঝেন। তাঁর মতে, ওর (কুলভূষণ) পরিবার ওকে জড়িয়ে ধরতে চেয়েছিল। মুক্তভাবে কথা বলতে চেয়েছিল। কিন্তু, তা সম্ভব হয়নি। তাই এটা কোনও সাক্ষাতই নয়।

তিনি বলেন, পাকিস্তানের কোনও মানবিকতা নেই। তারা যাদবের পরিবার এবং ভারতবাসীর সঙ্গে নিষ্ঠুর রসিকতা করেছে। সাক্ষাতের নাটক করে পরিহাস করেছে। আন্তর্জাতিক মহলকে বোকা বানানোর চেষ্টা করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Embed widget