এক্সপ্লোর

রাজৌরিতে পাক সেনার নিশানায় স্কুলও, ২১৭ আটক পড়ুয়া ও ১৫ শিক্ষককে উদ্ধার করল প্রশাসন

জম্মু: জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে পাক সেনার লাগাতর গোলাগুলি বর্ষণের মধ্যে রাজৌরি জেলার তিনটি স্কুলে গতকাল আটকে পড়েছিল প্রায় ২১৭ জন পড়ুয়া। আটকে পড়েছিলেন প্রায় ১৫ জন শিক্ষকও। পাক বাহিনী নিশানা করে ওই স্কুলগুলিকে। প্রায় ছয়ঘন্টার চেষ্টায় আটক পড়ুয়া ও শিক্ষকদের নিরাপদে উদ্ধার করল জেলা কর্তৃপক্ষ। পাক সেনার ধারাবাহিক গুলি বর্ষণের কারণে নৌসেরা ও মাঞ্জাকোট সেক্টরের সমস্ত স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরকারি আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখার নিকটবর্তী কালাসিয়ান, সাইর, বাহওয়ানি, নাম্ব ও ঝাঙ্গরের মতো গ্রামগুলিতে পাক সেনার যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। রাজৌরির ডেপুটি কমিশনার শাহিদ ইকবাল চৌধুরী জানিয়েছেন, তিনটি স্কুলের সবমিলিয়ে ২১৭ জন পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে। পুলিশ ও প্রশাসন স্কুলগুলি  থেকে ১৫ জন শিক্ষককেও উদ্ধার করেছে। আধিকারিকরা জানিয়েছেন, বুলেট প্রুফ গাড়ি ও তিনটি বাস পড়ুয়া ও শিক্ষকদের উদ্ধারের জন্য ব্যবহার করা হয়। বাহওয়ানির হাইস্কুল থেকেই ১৫০ জন পড়ুয়াকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়। কালাদির মিডল স্কুল থেকে উদ্ধার করা হয় ১২ জন আটক পড়ুয়াকে। বাহওয়ানি থেকে পড়ুয়াদের উদ্ধারের সময় অল্পের জন্য রক্ষা পায় উদ্ধারকারী দল। ওই সময় স্কুলের কয়েক মিটার দূরেই এসে পড়ে একটি শেল। সাইরের স্কুল ভবনটিই পাক হামলার শিকার হয়। সেখানে আছড়ে পড়ে পাক বাহিনীর শেল। স্কুল ভবনের একটা বড় অংশ এতে ক্ষতিগ্রস্ত হয়। সেখানকার ৫৫ জন পড়ুয়া ও শিক্ষকরা অল্পের জন্য রক্ষা পায়। পাক বাহিনীর প্রবল গুলি বর্ষণের মধ্যেই আটক পড়ুয়া ও শিক্ষকদের উদ্ধার করা হয় বলে সরকারি আধিকারিকরা জানিয়েছেন। দেড়শো-র বেশি পড়ুয়া বিভিন্ন শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অন্যান্যদের তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক
NEET Exam: CJP-র সঙ্গে বৈঠকের ঠিক আগে পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের | CJP Protest
BJP News: 'কাউকে ছাড়ার প্রশ্ন নেই, সঠিক সময়ে পদক্ষেপ হবে', সেবাশ্রয় নিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Dilip Ghosh: এই প্রধানের জন্য যারা বেশি কান্নাকাটি করছে তাদের বিশেষ ব্যাপার আছে: দিলীপ
NEET Protest: NEET প্রশ্নফাঁসকাণ্ডে কলকাতা মেডিক্যাল কলেজেও বিক্ষোভ | Kolkata Medical College

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget