এক্সপ্লোর

কোনও কারণ ছাড়াই ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে পাকিস্তান, বলল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি: ভারতে চরবৃত্তির অভিযোগে ধৃত পাক হাই কমিশন কর্মী মেহমুদ আখতারকে বহিষ্কারের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা ভারতীয় দূতাবাস আধিকারিক সুরজিৎ সিংহকে বহিষ্কার করল পাকিস্তান। যদিও কী অভিযোগে সুরজিৎকে বহিষ্কার করা হয়েছে, সে ব্যাপারে মুখ খোলেনি তারা। বিদেশ মন্ত্রক জানিয়েছে, কেন ওই কূটনীতিককে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তার কোনও কারণ দর্শায়নি ইসলামাবাদ। শুধু অভিযোগ করেছে, তাঁর কাজকর্ম কূটনৈতিক নিয়মকানুন মেনে হচ্ছিল না, বাস্তবে যে কথা অর্থহীন। যেহেতু ভারত পাক চর মেহমুদ আখতারকে বহিষ্কার করেছে, তাই পাকিস্তানও পাল্টা জবাব হিসেবে এই পদক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে বিদেশ মন্ত্রক। তাদের আরও অভিযোগ, সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদ তো বটেই, আরও নানাভাবে ভারত বিরোধী কার্যকলাপ পুরোদস্তুর চালিয়ে যাচ্ছে পাকিস্তান, অথচ তা তারা স্বীকার করতে নারাজ। বৃহস্পতিবার সীমান্তরক্ষী বাহিনীর গতিবিধির ওপর চরবৃত্তির অভিযোগে দিল্লি চিড়িয়াখানা থেকে হাতেনাতে গ্রেফতার করা হয় মেহমুদ আখতারকে। কূটনৈতিক রক্ষাকবচের দোহাই দিয়ে তিনি মুক্তি পেয়ে গেলেও ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে সপরিবারে দেশ ছাড়ার নির্দেশ দেয় দিল্লি। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামাবাদও ভারতীয় দূতাবাস কর্মী সুরজিৎ সিংহকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়। চরবৃত্তির অভিযোগে বহিষ্কৃত পাক হাইকমিশন কর্মী মেহমুদ আখতার পুলিশকে জানিয়েছে, ৯৭-এ পাক সেনার বালুচ রেজিমেন্টে যোগ দেয় সে। সেখান থেকে ২০১৩-য় ডেপুটেশনে আসে আইএসআই-তে। সে বছরই সেপ্টেম্বরে পাক হাইকমিশন কর্মী হিসেবে তাকে ভারতে পাঠায় পাক গোয়েন্দা সংস্থা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৪.৭.২৬)পর্ব ১: ২১ জুলাই কার? ৩ দশক পর এবার তা নিয়েই ৩ পক্ষের টানাটানি
TMC News |
TMC News | শুভময় কী মনে করেন, ক্ষমতা গেলেই বিবেক-জাগ্রত হয়। মানে, ক্ষমতা out, বিবেক in? | ABP ANANDA
21th July - TMC |
Mamata Banerjee |বিরোধী মমতা সব সময়েই চেয়েছিলেন নির্বাচিত সরকারকে ৩৫৬ ধারা দিয়ে উপড়ে ফেলতে: Satarup

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget