এক্সপ্লোর

এমএনএসের হুঁশিয়ারি, প্রাণভয়ের আশঙ্কা পাক অভিনেত্রীর

মুম্বই: উরি হামলার জেরে ভারত থেকে তাঁদের চলে যেতে বলে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-র হুঁশিয়ারিতে তটস্থ বলিউডে কাজ করতে আসা পাকিস্তানি কলাকুশলীদের কেউ কেউ। রাজ ঠাকরের দলবল গতকালই ফতোয়া দিয়েছে, ৪৮ ঘণ্টা সময় দিলাম। তার মধ্যে ভারত ছেড়ে চলে যেতে হবে পাকিস্তানি শিল্পীদের, নইলে তাঁদের ছবির শ্যুটিং ভন্ডুল করে তাঁদেরও ‘ধাক্কা মেরে বের করে দেওয়া  হবে’!  সরাসরি ফাওয়াদ খান, মাহিরা খান, এই দুই পাক তারকার নাম  করেছে তারা। বলিউডে দুজনের ছবিই রিলিজ হওয়ার অপেক্ষায়। হুমকির পরই ‘মার্ডার থ্রি’-তে কাজ করা পাক অভিনেত্রী সারা লোরেন প্রাণভয়ে ভুগছেন বলে খবর একটি ট্যাবলয়েডের। দুবাইয়ে বাড়ি আছে তাঁর। পরিস্থিতি সত্যিই খারাপ হয়ে পড়লে তিনি সেখানে চলে যাবেন বলে জানিয়েছেন লোরেন।  বলেছেন,  সব থিতিয়ে গেলে ফিরব। এখন প্রাণে মরার ভয় পাচ্ছি। যদিও পুলিশের ওপর ভরসা আছে। পরস্পরের বিরুদ্ধে নয়,  আমাদের লড়াইটা কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে। এমএনএসের ফতোয়ার পিছনে যুক্তি খুঁজে না পাওয়া লোরেনের বক্তব্য, শিল্পই একমাত্র ক্ষেত্র যেখানে দেশ, জাতীয়তাবাদের ভেদাভেদ নেই। ফাওয়াদের অনুরাগী সংখ্যা পাকিস্তানের চেয়ে বেশি ভারতে। পাকিস্তানিরা নিজেদের দেশের ছবির তুলনায় বেশি বলিউডি ছবি দেখেন। পাকিস্তানের থেকে বেশি মুসলিম থাকেন এ দেশে! বলিউডেরও সমর্থন নেই রাজ-বাহিনীর হুঁশিয়ারিতে। ফাওয়াদ, মাহিরাকে ভারত থেকে তল্পিতল্পা গুটিয়ে চলে যেতে বলায় তীব্র আপত্তি জানিয়েছেন হনসল মেহতা, বিক্রম ভট্টের মতো পরিচালকরা। হনসল ট্যুইটে বিদ্রুপ করেছেন, কেন্দ্রে পরের বার এমএনএসের সরকার হোক! একটা মাস্টার স্ট্রোকে তারা ভারত-পাকিস্তান সমস্যা মিটিয়ে দিল। আর সত্যিই তো, শিল্পীদের জন্যই তো যত সমস্যা! বিক্রম ভট্টের কথায়, পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষিত হবে, এটা সুনিশ্চিত করার ওপর জোর দিতে হবে আমাদের। পাক কলাকুশলীদের দেশ ছেড়ে চলে যেতে বলা মানে তো বিষয়টাকেই তুচ্ছ  করে ফেলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget