এক্সপ্লোর

সন্ত্র্রাস দমন কোর্টের সিদ্ধান্ত খারিজ, মুম্বই হামলায় জঙ্গিদের ব্যবহৃত নৌকো পরীক্ষা করে দেখার অনুমতি দিল পাকিস্তানের আদালত

ইসলামাবাদ: ২০০৮-এ মুম্বইয়ে হামলা চালাতে ভারতে পৌঁছনোর জন্য একে ৪৭ রাইফেল, হাত গ্রেনেডে সজ্জিত দশ লস্কর-ই-তৈবা জঙ্গির ব্যবহার করা নৌকাটি পরীক্ষার অনুমতি দিল পাকিস্তানের শীর্ষ আদালত। নিম্ন আদালত এর আগে ‘আল ফৌজ’ নামে নৌকাটি পরীক্ষা করে দেখার অনুমতি দেয়নি। এ ব্যাপারে আবেদন এলেও তা খারিজ করে দিয়েছিল। সন্ত্রাস দমন আদালতের সেই রায় ‘ক্রটিপূর্ণ’ বলে জানিয়ে নৌকাটি পরীক্ষার দাবি মেনে নিল ইসলামাবাদ হাইকোর্ট।   মুম্বই হানা মামলার প্রধান সরকারি কৌঁসুলি চৌধুরি আজহার বলেন, হামলাকারীদের ব্যবহার করা ‘আল ফৌজ’ নৌকোটিকে পরীক্ষা করার জন্য করাচিতে কমিশন পাঠানোর অনুমতি না দেওয়ায় সন্ত্রাস দমন আদালতের রায়টি খারিজ করে দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। আজহার জানান, নিম্ন আদালতের রায়টিতে গলদ আছে, তা আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, বলেছে হাইকোর্ট। লস্কর সন্ত্রাসবাদীদের ব্যবহৃত নৌকোটিকে যাতে ‘মামলার সম্পত্তি’ করা যায়, সেজন্য সেটি পরীক্ষা করে দেখতে কমিশন গড়ার আবেদন খারিজ করে দেওয়ায় নিম্ন আদালতের সিদ্ধান্তকে মে মাসে চ্যালেঞ্জ জানায় সরকারপক্ষ। এদিনের রায়ে হাইকোর্ট অবশ্য স্পষ্ট বলেনি, নৌকাটি পরীক্ষা করে দেখার জন্য সরকারপক্ষ ও অভিযুক্তদের আইনজীবীদের নিয়ে কমিশন গঠন করার প্রয়োজন আছে কিনা। নৌকাটি বর্তমানে করাচিতে পাক কর্তৃপক্ষের হেফাজতে আছে। আদালতের এক অফিসার বলেন, কমিশন গড়ার নির্দেশ যেহেতু আসেনি, তাই ‘আল ফৌজ’ পরীক্ষা করে দেখতে আদালতের অফিসারদেরও পাঠাতে পারে নিম্ন আদালত। ৭ সেপ্টেম্বর শুনানির সময়ই আদালত কোর্টের অফিসারদের এ ব্যাপারে মনোনীত করতে পারে। এদিকে গতকাল রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে মুম্বই হানা মামলার শুনানি করে নিম্ন আদালত। সেখানে বলা হয়, এই মামলায় ২৪ জন সাক্ষীকে তাদের বক্তব্য রেকর্ড করতে পাঠানোর ব্যাপারে ভারতের তরফে কোনও জবাব এখনও পায়নি পাকিস্তান। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি জানিয়েছে, করাচি থেকে মুম্বই পৌঁছতে তিনটি নৌকো ব্যবহার করেছিল জঙ্গিরা। যে দোকান থেকে তারা নৌকো ও সেটির ইঞ্জিন কিনেছিল, সেই দোকানটি চিহ্নিত হয়েছে। খোঁজ মিলেছে দোকান মালিকেরও। অর্থ লেনদেন করা হয়েছিল যে ব্যাঙ্ক ও মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে, সেগুলিরও সন্ধান পেয়েছে এজেন্সি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Mahua Moitra:
Delhi News: পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ | CJP Protest
TMC 21st July Report: ২১ জুলাইয়ের ঠিক আগের দিন প্রকাশ্যে '২১ জুলাই' রিপোর্ট
TMC 21 July:
Delhi News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget