এক্সপ্লোর

মুম্বই হানার ধাঁচে হামলার ছক! পশ্চিম উপকূলে জওয়ান নিয়োগ নিয়ে তথ্য জোগাড়ের চেষ্টা করে পাক চর মেহমুদ

নয়াদিল্লি: ২০০৮-এর মুম্বই হানার ধাঁচে দেশের পশ্চিম উপকূলে সন্ত্রাসবাদী হামলার প্ল্যান ছিল, সম্ভবত সেজন্যই পশ্চিম উপকূল, স্যর ক্রিক রো, কচ্ছ এলাকায় নিরাপত্তা বাহিনীকে কোথায়, কত সংখ্যায় মোতায়েন করা হয়, সেই সংক্রান্ত গোপন নথি, তথ্য জোগাড় করার চেষ্টা করছিল মেহমুদ আখতার! চরবৃত্তির দায়ে ধৃত ভারতে পাকিস্তান হাই কমিশনের ভিসা বিভাগের এই অফিসার সম্পর্কে এমনই চাঞ্চল্যকর দাবি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মন্ত্রকের জনৈক শীর্ষকর্তা জানিয়েছেন, ‘গুজরাত, মহারাষ্ট্র ও গোয়ায় সামরিক ঘাঁটি সংক্রান্ত তথ্যও হাতানোর উদ্দেশ্য ছিল অবাঞ্ছিত’ তকমা পাওয়া মেহমুদের। স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসারটি বলেন, ভারতে মুম্বই নাশকতার ধাঁচে হামলা চালানোর জন্য সমুদ্রপথে জঙ্গিদের পাঠানোর ছক কষছে পাকিস্তান, গোয়েন্দা সূত্রে এমন হুঁশিয়ারি ছিলই। মেহমুদের সামগ্রিক কার্যকলাপ ও পশ্চিম উপকূলে নিরাপত্তা বাহিনী মোতায়েন নিয়ে তার তথ্য সংগ্রহের চেষ্টা থেকে গোয়েন্দা সংস্থাগুলির হুঁশিয়ারির সমর্থনই মিলছে। মৌলানা রমজান ও সুভাষ জাঙ্গির স্যর ক্রিক রো, কচ্ছ এলাকায় নিরাপত্তা বাহিনীর নিয়োগ সম্পর্কেই মেহমুদের হাতে গ্রেফতার হওয়ার সময় তথ্য, কাগজপত্র তুলে দিচ্ছিল বলে জানা গিয়েছে। পাক হাই কমিশনের ওই অফিসার তার বিনিময়ে দুজনকে ৫০ হাজার টাকা দেবে, এমনই রফা হয়েছিল। গ্রেফতার হয়েও কূটনৈতিক রক্ষা কবচের জোরে ছাড়া পাওয়ার আগে মেহমুদ পুলিশি জেরায় চরচক্রে যুক্ত থাকার কথা স্বীকার করে। দিল্ল পুলিশ তার বিবৃতির ভিডিও রেকর্ডিংও করে। মেহমুদ কবুল করেছে, সে এক বছরের বেশি চরবৃত্তির চক্রে সামিল ছিল। জানা গিয়েছে, দিল্লি পুলিশের কাছে সে পাক হাই কমিশনের কয়েকজন অফিসারের নামও জানিয়েছে, যাদের কাছে সে চরচক্রের মাধ্যমে পাওয়া যাবতীয় তথ্য জানাত। যদিও সরাসরি প্রমাণ না থাকায় এ ব্যাপারে কোনও পদক্ষেপ করতে পারছে না পুলিশ। প্রসঙ্গত, নির্দিষ্ট সূত্র মারফত খবর পেয়ে দিল্লি পুলিশ দিল্লি চিড়িয়াখানা থেকে মেহমুদ, রমজান ও জাঙ্গিরকে পাকড়াও করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget