এক্সপ্লোর
প্যানাসনিক নিয়ে এল 4G VoLTE P77 স্মার্টফোন, দাম ৬,৯৯০ টাকা

নয়াদিল্লি: উত্সবের মরশুমের প্রাক্কালে প্যানাসনিক ইন্ডিয়া ভারতের বাজারে আনল তাদের নতুন স্মার্টফোন P77। দাম ৬,৯৯০ টাকা। এই ফোন প্যানাসনিকের আউটলেট থেকে ক্রয় করা যাবে। এই স্মার্টফোনে রয়েছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে। 1GHz কোয়াডকোর প্রোসেসর যুক্ত এই ফোনে রয়েছে ১ জিবি RAM। এর ইন্টারন্যাল স্টোরেজ ৮ জিবি, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যায়। অ্যান্ড্রয়েড 5.1 ললিপপ অপারেটিং সিস্টেমের ফোনটিতে রয়েছে এলইডি ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোন 4G VoLTE সাপোর্টিভ। এর ব্যাটারি 2,000mAh ।
Before You Go
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















