এক্সপ্লোর

সেনা নিয়ে মন্তব্য, তিনি ব্যথিত, মমতাকে চিঠি পর্রীকরের, চিঠি পৌঁছনোর আগে কী করে ফাঁস? প্রশ্ন ডেরেকের

নয়াদিল্লি:  সেনাবাহিনী সম্পর্কে মন্তব্য করায় তিনি ব্যথিত, মর্মাহত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানালেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। চিঠিতে তিনি লিখেছেন, রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েই টোল প্লাজায় গাড়ির সংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহ করছিলেন সেনাকর্মীরা। বহু বছর ধরে পশ্চিমবঙ্গ-সহ আরও কয়েকটি রাজ্যে এই কর্মসূচি চলছে। ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ। তারা দেশের সুরক্ষা ও নিরাপত্তার জন্য নিজেদের উত্সর্গ করেছে।   পর্রীকরের মত, মুখ্যমন্ত্রীর মন্তব্য সেনার ভাবমূর্তিতে বিরূপ প্রভাব ফেলতে পারে। তাঁর মতো দায়িত্বশীল একজন ব্যক্তির থেকে এবং ওই পদে থেকে এধরনের মন্তব্য তাঁর থেকে অভিপ্রেত নয়, মত পর্রীকরের। পর্রীকর তাঁর চিঠিতে লিখেছেন, রাজনৈতিক দল, রাজনীতিকরা অনেকসময় ভিত্তিহীন অভিযোগ করেন, কিন্তু সেনা সম্পর্কে এধরনের মন্তব্য করার আগে সতর্ক থাকা উচিত। এদিকে তৃণমূল সাংসদ ডেরেক ও' ব্রায়েন জানিয়েছেন, চিঠি রাজ্যের হাতে পৌঁছনোর আগেই ফাঁস হয়ে গিয়েছে। এরপর চিঠি সরকারের কাছে পৌঁছলে মুখ্যমন্ত্রী এর সমুচিত জবাব দেবেন বলেও জানা গিয়েছে।   তৃণমূল নেতা সুখেন্দু শেখর দাবি করেছেন, ভারতীয় সেনাবাহিনীর জন্যে আমাদের সকলের মনেই শ্রদ্ধা আছে। কিন্তু কীভাবে সেদিন সেনাবাহিনী মোতায়েন হয়েছিল, সেব্যপারে বিস্তারিত তথ্য তাঁরা আগেই জমা দিয়েছেন। তৃণমূল নেতার দাবি, প্রতিরক্ষামন্ত্রী আজ যা লিখেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর, রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কে সেনা মোতায়েন নিয়ে কেন্দ্রকে সরাসরি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, এইমুহূর্তে দেশের পরিস্থিতি জরুরি অবস্থার চেয়েও খারাপ। এরপর জাতীয় সড়ক থেকে সেনা প্রত্যাহারের দাবিতে প্রায় তিরিশ ঘন্টা রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নে ছিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?

ভিডিও

#sangesuman পর্ব ২ (১২.০৫.২৬)। রঙচটা বাড়ির গোপন কুঠুরিতে তৃণমূল নেতার 'শিশমহল'!
#sangesuman পর্ব ১ (১২.০৫.২৬)। লকডাউনে বন্ধ, সুজিতের রেস্তোরাঁর অ্যাকাউন্টে নগদে জমা কোটি-কোটি টাকা!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget