এক্সপ্লোর

১৫ গ্রাহকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ পেটিএমের, তদন্তে সিবিআই

নয়াদিল্লি: এবার জালিয়াতির শিকার খোদ পেটিএম? দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ওয়ালেট সংস্থার অভিযোগ, ১৫ জন গ্রাহক তাদের ৬ লক্ষাধিক টাকা জালিয়াতি করেছে। সংস্থার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে সিবিআই। যা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।

পেটিএমের ম্যানেজার (লিগাল) শিবকুমার জানান, পেটিএমের মাধ্যমে কেনা কোনও গ্রাহক ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ সামগ্রী পেলে, নিয়মানুসারে সংস্থা তার পুরো টাকা গ্রাহককে দেয়। পাশাপাশি, ওই ত্রুটিপূর্ণ সামগ্রীটি ফেরত দেওয়া হয় সেই সংস্থাকে, যারা তা তৈরি করছে বা বেচছে।

জানা গিয়েছে, এই ফেরত দেওয়ার সময় (রিভার্স পিকআপ) খরচ বহন করে পেটিএম। কারণ, তা সাধারণত করে থাকে পেটিএম-র কর্মীরা। এর জন্য নির্দিষ্ট কাস্টোমার একজিকিউটিভ রয়েছে।

তাঁদের নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড দেওয়া হয়েছে, যার মাধ্যমে গ্রাহকদের থেকে এধরনের অভিযোগের ভিত্তিতে কাজ করা হয়। ওই একজিকিউটিভরাই টাকা জোগাড় করে গ্রাহককে ফেরত দেন।

শিবকুমারের অভিযোগ, ২০১৫-১৬ সালের মধ্যে এমন ৪৮টি ঘটনার খোঁজ মিলেছে, যেখানে গ্রাহকরা সঠিক ও ত্রুটিহীন সামগ্রী পেলেও, তাঁরা টাকা ফেরত পেয়েছেন। অথচ, সামগ্রীও তাঁদের কাছে রয়ে গিয়েছে। কারণ, তাঁরা কোনও অভিযোগই তো দায়ের করেননি। পেটিএমের দাবি, এই গোটা আর্থিক তছরুপের মূল্য প্রায় ৬.১৫ কোটি টাকা।

পেটিএমের এই অভিযোগের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে সিবিআই। প্রাথমিকভাবে ১৫ জন গ্রাহক ও পেটিএমের অজ্ঞাতপরিচয় আধিকারিকদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। সিবিআই-এর তরফে ওই গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা হলে, কোনও সাড়া মেলেনি।

তবে, পেটিএমের ঘটনার চেয়েও বেশি আলোড়ন সৃষ্টি হয়েছে সিবিআই এই মামলার তদন্ত শুরু করায়। অনেকের চোখ কপালে উঠেছে। শুরু হয়েছে জল্পনা। হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা কেন্দ্রের নির্দেশ না পেলে সাধারণত কোনও মামলা স্বেচ্ছায় হাতে নেয় না সিবিআই। ফলে, এটা ব্যতিক্রম।

এই প্রসঙ্গে, কর্মী কম থাকা সত্ত্বেও কেন এই মামলা নেওয়া হল, এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, তথ্যপ্রযুক্তি আইনে আওতায় তারা যে কারও বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget