এক্সপ্লোর

না চালিয়েই এল ১ লক্ষ কোটি, কালো টাকা উদ্ধারেও ‘সার্জিক্যাল স্ট্রাইক’ হলে কী হত ভাবুন! মোদী

ভদোদরা: নরেন্দ্র মোদীর মুখে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ প্রসঙ্গ। এবার কালো টাকা উদ্ধার অভিযান ইস্যুতে। কালো টাকা উদ্ধার অভিযানেও সার্জিক্যাল স্ট্রাইকের মতো অপারেশন হলে কী হত, মন্তব্য করলেন তিনি। সম্প্রতি কালো টাকা উদ্ধার অভিযানে বড় সাফল্য মিলেছে বলে দাবি করেছে সরকার। শনিবার এখানে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কালো টাকার মালিকদের আমরা সময় দিয়েছিলাম যাতে তারা জানানোর সুযোগ পান, কত হিসাববর্হিভূত টাকা তাদের আছে। আপনারা জেনে খুশি হবেন কর ও জরিমানা মিলিয়ে কালো টাকা বাবদ ৬৫ হাজার কোটি টাকা বেআইনি অর্থ পাওয়া গিয়েছে। ইতিমধ্যে ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিটিবি) ব্যবস্থা চালু করে ৩৬ হাজার কোটি টাকা ফাঁকি রুখে দেওয়া সম্ভব হয়েছে। সব মিলিয়ে অঙ্কটা ১ লক্ষ কোটি টাকা। কোনও সার্জিক্যাল স্ট্রাইক না চালিয়েই ১ লক্ষ কোটি টাকা ফেরানো গিয়েছে। আর যদি কালো টাকা উদ্ধারেও সার্জিক্যাল স্টাইকের ধাঁচে অপারেশন চালাতাম, তবে কী হত ভেবে দেখুন। কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতি দমনে তিনি লাগাতার লড়াই চালাচ্ছেন বলে দাবি করেন মোদী। বলেন, বেশি প্রচার, হইচই না করে দুর্নীতির বিরুদ্ধে আমি নিরন্তর সংগ্রাম চালাচ্ছি। সরকারের অর্থসাহায্য এখন সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হচ্ছে, মাঝে নেই কোনও মিডলম্যান। সঠিক উপভোক্তাই যাতে ভরতুকি পান, যার দরকার নেই, তিনি যাতে না পান, এটা নিশ্চিত করেই আমরা ৩৬ হাজার কোটি টাকা বাঁচিয়েছি, যা গ্যাস সিলিন্ডারে ভরতুকি, স্কলারশিপ, পেনসনের পিছনে নষ্ট হয়ে যেত। মোদী এদিন ৮ হাজারের বেশি বিকলাঙ্গ মানুষকে চলাফেরা করার সহায়ক যন্ত্র দেন। আগের সরকারগুলি প্রতিবন্ধী কল্যাণে তেমন কিছুই করেনি বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget