এক্সপ্লোর

জয়ললিতার ৭০-তম জন্মদিবসে ‘আম্মা টু হুইলার’ প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর

চেন্নাই: তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার ৭০-তম জন্মদিবসে ‘আম্মা টু হুইলার’ প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজ পাঁচজন মহিলার হাতে দ্বিচক্রযানের চাবি ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘কর্মরত মহিলাদের টু হুইলার দেওয়ার এই প্রকল্প উদ্বোধনের দিনে জয়ললিতা যেখানেই থাকুন না কেন, এই প্রকল্পের সুবিধা পাওয়া মহিলাদের মুখে হাসি দেখে তিনি নিশ্চিতভাবেই খুশি হবেন। এটা সেলভি জয়ললিতাজির স্বপ্নের প্রকল্প ছিল। আমরা যখন একজন মহিলাকে ক্ষমতা দিই, তখন গোটা পরিবারের ক্ষমতায়ন হয়। মহিলাদের শিক্ষার ক্ষেত্রে সাহায্য করলে গোটা পরিবারের শিক্ষা সুনিশ্চিত হয়। মহিলাদের ভবিষ্যৎ সুরক্ষিত হলে পরিবারের ভবিষ্যৎও সুরক্ষিত হয়।’ এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী ও উপমুখ্যমন্ত্রী ও পনিরসেলভম। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য শুরু করেন তামিল ভাষায়। এরপর গত চার বছরে কেন্দ্রীয় সরকারের সাফল্যের খতিয়ান দিয়ে তিনি বলেন, কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ব্যাঙ্ক গ্যারান্টি ছাড়াই ৪.৬০ লক্ষ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। এই সুবিধা যাঁরা পেয়েছেন, তাঁদের ৭০ শতাংশই মহিলা। এই প্রকল্পের সাফল্য প্রমাণ করেছে, ভারতের মহিলারা প্রাচীন ধ্যান-ধারণা থেকে বেরিয়ে এসে স্বনির্ভর হতে চাইছেন। স্ট্যান্ডআপ ইন্ডিয়া প্রকল্পে মহিলাদের ব্যবসার জন্য ১০ লক্ষ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ২৬ সপ্তাহ করেছে। প্রধানমন্ত্রী আওয়াজ যোজনায় মহিলাদের নামেই বাড়ির রেজিস্ট্রেশন মহিলাদের নামে করা হচ্ছে। জনধন যোজনাতেও মহিলারা বিশেষভাবে উপকৃত হয়েছে। ২০১৪ সালে দেশের ২৮ শতাংশ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল। সেটা এখন বেড়ে হয়েছে ৪০ শতাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget