এক্সপ্লোর

লোকের স্নানঘরে উঁকি দিতে ভালবাসেন মোদী, মনমোহনকে ‘বর্ষাতি’ কটাক্ষের জবাব রাহুলের

নয়াদিল্লি:  লোকের স্নানঘরে উঁকি দিতে ভালবাসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনমোহন সিংহকে বর্ষাতি-কটাক্ষের জবাব এভাবেই দিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। কেউ মন কি বাত করেন, কাজের কথা বলেন না, খোঁচা অখিলেশ যাদবের। রাহুল এবং অখিলেশ তাদের যৌথ সাংবাদিক বৈঠকের সময় কংগ্রেসের সহ সভাপতি মোদীর উদ্দেশ্যে আক্রমণ শানিয়ে আরও বলেন, প্রধানমন্ত্রী শুধু গুগল সার্চ করতে, রাশিফল দেখতে এবং অন্যের স্নানঘরে উঁকি দিতেই ভালবাসেন। প্রধানমন্ত্রী হিসেবে উনি একেবারেই অসফল। রাহুলের দাবি উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফল থেকেই বড় ধাক্কা পাবেন প্রধানমন্ত্রী। সম্প্রতি সংসদের ভেতর ও বাইরে কংগ্রেস ও বিজেপির মধ্যে বিভিন্ন ধরনের নরম-গরম মন্তব্যের আদানপ্রদান হচ্ছেই। এরমধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে কটাক্ষ করে গত বৃহস্পতিবার মোদী বলেন, তাঁর থেকে শিখতে হয় কীভাবে স্নানঘরে বর্ষাতি পরে স্নান করতে হয়। অর্থাৎ মনমোহনের আমলে একাধিক কেলেঙ্কারি ঘটলেও, তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ কখনও ওঠেনি। মোদী বলেন, গত ৩৫ বছরে ভারতীয় অর্থনীতির ওপর বিশাল প্রভাব রয়েছে মনমোহনজি-র। রাজনীতিবিদদের তাঁর থেকে সত্যিই অনেক কিছু শেখা উচিৎ , কীভাবে নিজের আমলে ঘটে যাওয়া সমস্ত দুর্নীতি থেকে নিজেকে রক্ষা করে নিজের গায়ে একটুও দাগ লাগতে দেননি তিনি। এই কটাক্ষেরই জবাব দিয়ে কংগ্রেস সহ সভাপতি বলেন, মোদীর কাছে সম্প্রতি দেশের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা প্রসঙ্গে প্রশ্ন রাখা হয়েছিল। সেই প্রশ্নের উত্তর দিতে না পেরে এধরনের অপ্রাসঙ্গিক মন্তব্য করে লোকের নজর অন্যদিকে ঘোরানোর চেষ্টা  করছেন মোদী। আসলে গত আড়াই বছরে প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিজের অদক্ষতা প্রতি পদক্ষেপে প্রমাণ দিয়েছেন। রাহুলের দাবি মোদী যখন নির্বাচন জিতে এসেছিলেন, তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশের দুকোটি জনসাধারণের কর্মসংস্থান করবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এক শতাংশ মানুষও এখনও চাকরি পাননি। নিজের সমস্ত প্রতিশ্রুতি পূর্ণ কার্যত ব্যর্থ মোদী, তোপ রাহুলের। এদিকে গতকালই হরিদ্বারে এক জনসভায় কংগ্রেসের দীর্ঘ ইতিহাস, অতীত উল্লেখ করে আক্রমণ করেন মোদী, বলেন নিজেদের মুখে কুলুপ আটুন। নাহলে শিয়রে বিপদ অপেক্ষা করছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget