এক্সপ্লোর

ভারতে 'মৌনী বাবা', বাইরে গেলেই ঘরের কথা বলেন মোদী, দেশের রাজধানী বিদেশে সরিয়ে নেওয়া হোক! কটাক্ষ শিবসেনার

মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশের মাটিতে দাঁড়িয়ে ঘরের কথা বলছেন, প্রশ্ন শিবসেনার। উদ্ধব ঠাকরের দল নিজস্ব মুখপাত্র সামনা-র সম্পাদকীয়তে বলেছে, মোদীকে মাঝেমধ্যেই এবং সময়মতো মুখ খোলার পরামর্শ দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, বলেছেন যে, তিনি প্রধানমন্ত্রী থাকার সময় মোদী তাঁকে যে উপদেশ দিতেন, এখন সেটা তাঁর বেলায়ও খাটে। মোদী ভক্তরা বাদে বাকি দেশও তাই মনে করে। মনমোহন সিংহ সদুপদেশই দিয়েছেন। মোদী মনমোহনের কথা মতো কখনও সখনও মুখ খুলুন! তবে মনমোহন সিংহ যা বলতেন, তা শুধু অর্ধ সত্য। শিবসেনা আরও বলেছে, মোদী ভারতে 'মৌনী বাবা', কিন্তু বিদেশে গিয়ে কথা বলেন। দেশে যা সব ঘটছে, তাতে মোদীর এতই অস্বস্তি হয় যে হয়তো ভাবেন, নিজের দেশে মুখ না ভোলাই শ্রেয়। মোদীকে খোঁচা দিয়ে শিবসেনা বলেছে, লোকে যদি দেখতে চায় মোদী কথা বলছেন, তবে দেশের রাজধানী লন্ডন, নিউ ইয়র্ক, টোকিও, প্যারিস বা জার্মানিতে সরিয়ে নিয়ে যেতে হবে। সিনেমায় এটা হয়। কিন্তু বাস্তবে না হলে বিদেশেই কয়েক সেট রাজধানী বানিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী দেশের ধর্ষণ নিয়ে লন্ডনে বলেছেন। এটা ওনার সংবেদনশীল মনের ব্যাপার। উনি আবেগপ্রবণ, অন্যায়ের বিরুদ্ধে ওনার মনে প্রতিবাদের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। দেখছি উনি বিদেশে গেলে সেই স্ফুলিঙ্গ থেকে আগুন জ্বলে ওঠে। কিন্তু ধর্ষণের মতো বিষয়ে বিদেশ সফরে কি ওনার কথা বলা ঠিক? দেশের লজ্জার কথা কেন বাইরে বলতে হবে? কেন বিদ্যমান দুর্নীতি, ধর্ষণ, নিরাপত্তাহীনতার ছবি দেখাতে হবে? জাপান সফরে গিয়ে মোদী ভারতে কালো টাকা, দুর্নীতির কথা বলেছিলেন বলেও উল্লেখ করেছে শিবসেনা। শিবসেনার মত, আগের জমানার সঙ্গে বিরোধ থাকতেই পারে। কংগ্রেস বা গাঁধী পরিবারকে কেউ একেবারেই পছন্দ না-ই করতে পারেন, কিন্তু বিদেশে গিয়ে ঘরের কথা বলা মোটেই শোভা পায় না। শিবসেনা আরও কটাক্ষ করেছে, হিরে ব্যবসায়ী নীরব মোদী দেশকে লুটে পালিয়েছেন, ব্রিটেনে আশ্রয় পেয়েছেন বিজয় মাল্য। আর আমাদের প্রধানমন্ত্রী সে দেশ থেকে 'শূন্য হাতে'ই ফিরলেন!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget