এক্সপ্লোর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘অর্জুন’ ট্যাঙ্কে চড়ে পাকিস্তান-চিনকে হুঁশিয়ারি মোদীর

নিজের সীমান্ত সুরক্ষিত করতে সক্ষম ভারতীয় সেনাবাহিনী। তাঁদের সাহসিকতার জন্য গর্বিত গোটা দেশ। দীপাবলি উপলক্ষে জয়সলমীরে সেনাবাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানাতে গিয়ে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জয়সলমীর: নিজের সীমান্ত সুরক্ষিত করতে সক্ষম ভারতীয় সেনাবাহিনী। তাঁদের সাহসিকতার জন্য গর্বিত গোটা দেশ। দীপাবলি উপলক্ষে জয়সলমীরে সেনাবাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানাতে গিয়ে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জয়সলমীরের লোঙ্গেওয়ালা সেনা শিবিরে জওয়ান ও আধিকারিকদের উদ্দেশে ভাষণ দেন মোদী। তিনি বলেন, ‘সীমান্ত সুরক্ষিত রাখায় নিয়োজিত সেনাবাহিনীর সাহসিকতার জন্য গর্বিত ভারত। লোঙ্গেওয়ালার যুদ্ধ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’ দেশের নিরাপত্তায় সীমান্ত সুরক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের পরিবারের উদ্দেশেও এ দিন অভিনন্দন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সৈনিক পরিবারের সামনে আমি নতজানু হচ্ছি। ২০১৪ সালে সিয়াচেনে দীপাবলি উদযাপন করেছিলাম। অনেকেই তখন অবাক হয়েছিলেন। কিন্তু আপনারা আমায় চেনেন, উৎসবে আমি সব সময় আপনজনদের সঙ্গে থাকতে ভালোবাসি। এ বছরেও সেই ঐতিহ্যই পালন করছি।’ এ দিন সেনাবাহিনীর সদস্যদের জন্য দীপাবলি উপলক্ষে মিষ্টি উপহার দেন মোদী। লোঙ্গেওয়ালায় গ্রীষ্মে তাপমাত্র ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয় আর শীতে শূন্য ডিগ্রির নীচে নামে। তাই এ দিন প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, ‘মে মাসে এখানে বহু মানুষ সান স্ট্রোকে কাবু হয়ে পড়েন। কিন্তু এমন পরিস্থিতিতেও আপনারা কর্তব্যে অবিচল থেকেছেন।’ প্রধানমন্ত্রী বলেন, ‘যখনই আমাদের সেনার সাহসিকতা নিয়ে কথা উঠবে, তখনই লোঙ্গেওয়ালার যুদ্ধের কথা স্মরণে আসবে। সেই যুদ্ধে পাকিস্তানি সৈন্যদের সমুচিত জবাব দিয়েছিল আমাদের সেনাবাহিনী। ওই যুদ্ধ প্রমাণ করেছে, ভারতীয় সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনার সম্মিলিত শক্তির সামনে কোনও আক্রমণই ধোপে টেকে না।’
গালওয়ান সীমান্তে চিনের সঙ্গে সংঘর্ষের পর চিনা পণ্য বয়কট করার আহ্বান করেছিলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে আত্মনির্ভর হওয়ার ডাক দিয়েছিলেন। এদিন তিনি দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধট্যাঙ্ক অর্জুনে সওয়ার হন। তারপরই মোদীর হুঁশিয়ারি, ‘‘সীমান্তে কেউ আমাদের শক্তি পরীক্ষা করলে, যথাযথ উত্তর পাবে।’’ শুক্রবারই সীমান্তে পাক সেনার হামলায় প্রাণ যায় ১১ ভারতীয়ের।তার পরের দিনই জওয়ানদের মাঝে গিয়ে মোদি বুঝিয়ে দিতে চাইলেন, ছেড়ে কথা বলবে না ভারতও। তিনি এদিন বলেন, ‘‘একাধিক দেশের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে। কিন্তু এত কিছুর মধ্যেও লঙ্গেওয়ালার নাম সারা দেশের মানুষের মুখে মুখে ফেরে। লঙ্গেওয়ালার লড়াইয়ের ইতিহাস প্রত্যেক ভারতীয়ের স্মৃতিতে উজ্জ্বল। সবাই জানে, ‘জো বলে সো নিহাল, সৎ শ্রী আকাল’ ধ্বনির কথা।’’ মোদী আসলে ১৯৭১ সালের ভারত-পাক লড়াইয়ের প্রসঙ্গ মনে করিয়ে দিতে চাইছেন। পরের বছরই সেই ঐতিহাসিক ঘটনার ৫০ বছর পূর্ণ হবে। মোদী বলেন, ‘‘দীপাবলির মতো সামাজিক উৎসবে মানুষ পরিবারের সঙ্গে কাটাতে ভালবাসেন। এই সময়টায় কাছের মানুষদের সঙ্গে থাকেন সবাই। তাই প্রতি বছর আমি আপনাদের সঙ্গে সময় কাটাই, কারণ আপনারাই আমার পরিবার।’’ পাশাপাশি চিনকে ঘুরিয়ে বিস্তারবাদী বলে নিশানা করেন প্রধানমন্ত্রী। নাম না করে কটাক্ষ করলেন, মানসিক সমস্যায় জর্জরিত চিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget