এক্সপ্লোর

ফের গুজরাত সফর, ঘোঘা থেকে দহেজ ফেরি পরিষেবার উদ্বোধন মোদীর

আহমেদাবাদ: আজ সৌরাষ্ট্রের ঘোঘা ও দক্ষিণ গুজরাতের দহেজের মধ্যে সমুদ্রপথে ফেরি পরিষেবার প্রথম পর্যায়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬১৫ কোটি টাকা ব্যয় হয়েছে এই ‘রোল অন রোল অফ’ ফেরি পরিষেবায়। একবারে ১০০টি গাড়ি, বাস বা ট্রাক এবং ২৫০ জন যাত্রীকে এপার থেকে ওপারে পৌঁছে দেওয়া সম্ভব হবে এই ফেরি পরিষেবার মাধ্যমে। এই ফেরি পরিষেবার ফলে সৌরাষ্ট্র ও সুরাতের মধ্যে যাতায়াতের সময় অনেকটাই কমবে। সড়কপথে গুজরাতের ঘোঘা থেকে দহেজের দূরত্ব ৩১০ কিলোমিটার। যা অতিক্রম করতে ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগে। সমুদ্রপথে সেই দূরত্ব কমে হয়েছে ৩২ কিলোমিটার। যা অতিক্রম করতে মাত্র ৫০ মিনিট সময় লাগবে। ঘোঘা ও দহেজের মধ্যে আপাতত দিনে ২ থেকে ৩টি ফেরি চলবে। ফেরিতে ২৫০ জন করে যাত্রী সওয়ারের ব্যবস্থা রয়েছে। ২০১৮-য় দ্বিতীয় পর্যায়ের কাজ শেষে তা বেড়ে হবে ৫০০। আজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী ও উপ-মুখ্যমন্ত্রী নীতীন পটেল। প্রধানমন্ত্রী বলেন, ‘এই ফেরি পরিষেবা গুজরাতবাসীকে একটা অমূল্য উপহার। শুধু ভারতেই নয়, দক্ষিণ-পূর্ব এশিয়াতেই এই ধরনের প্রকল্প এই প্রথম। এর ফলে ব্যবসা বাড়বে এবং কোটি কোটি মানুষের জীবন অনেক সহজ হবে এবং তাঁরা একে অপরের কাছে আসবেন। এই ফেরি পরিষেবায় রাজ্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে।’ এই ফেরি পরিষেবাকে তাঁর স্বপ্নের প্রকল্প বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি মুখ্যমন্ত্রী থাকার সময় এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন। কিন্তু পূর্বতন ইউপিএ সরকার এই প্রকল্পে বাধা দিয়েছিল বলে অভিযোগ প্রধানমন্ত্রীর। চলতি মাসে এই নিয়ে তৃতীয়বার রাজ্য সফরে এলেন মোদী। সম্ভবত গুজরাত বিধানসভার নির্ঘন্ট ঘোষণার আগে এটাই মোদীর শেষ সফর। নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেলে চালু হয়ে যাবে আদর্শ নির্বাচনী আচরণ বিধি। তখন আর কোনও প্রকল্পের উদ্বোধন বা ঘোষণা করতে পারবে না সরকার। সেই কারণেই সম্ভবত ফেরি পরিষেবা ছাড়াও আজ প্রধানমন্ত্রী শ্রী ভাবনগর ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ মিল্ক প্রোডিউসারস ইউনিয়ন লিমিটেডের সর্বোত্তম গবাদি পশু খাবার প্রকল্প, ভডোডরায় জল প্রকল্পের উদ্বোধন এবং বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget