এক্সপ্লোর
নোট বাতিলে দুর্নীতি, কালো টাকা মোকাবিলা করা যাবে, মত মোদীর স্ত্রী যশোদাবেনের

কোটা: নোট বাতিলে সমর্থন নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেনের। প্রধানমন্ত্রীর নোট বাতিলের পদক্ষেপে দেশের ভাল হবে বলে অভিমত জানিয়েছেন তিনি। কেন্দ্রের সরকার দেশের উন্নয়ন, সমৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। রাজস্থানে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসা যশোদাবেনের মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তে দেশে দুর্নীতি ও কালো টাকা, দুইয়েরই মোকাবিলা করা যাবে। বিদেশি ব্যাঙ্কে মজুত কালো টাকাও এর ফলে দেশে ফেরানো যাবে। মোদী সরকারের সার্বিক পারফরম্যান্স সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে যশোদাবেন এ যাবত্ যা কাজ হয়েছে, তার প্রশংসা করে আশা প্রকাশ করেন, দেশ ও জনগণের উন্নয়ন, মঙ্গলে সরকার কাজ চালিয়ে যাবে।
Before You Go
Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















