এক্সপ্লোর

গুজরাত বিধানসভা ভোটের ফল প্রভাবিত করতে পাকিস্তান-মনমোহন আঁতাত: সমর্থিত, অ-সমর্থিত সূত্রে তথ্যের ভিত্তিতে অভিযোগ মোদীর, বলল পিএমও, উনি ক্ষমা চান, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি: সমর্থিত, অ-সমর্থিত সূত্রে পাওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতেই পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে মনমোহন সিংহ ও তাঁর দলের নেতারা গুজরাত বিধানসভা ভোটের ফল প্রভাবিত করতে চাইছেন বলে গত বছর দাবি করেছিলেন নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের (পিএমও)-র এহেন জবাবের পর কংগ্রেস দাবি করল, ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রীকে। জনসভায় মোদী বলেছিলেন, কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ারের বাসভবনে নৈশভোজে মনমোহন ও আরও কিছু কংগ্রেস নেতা, প্রাক্তন সেনাপ্রধান দীপক কপূর পাক কূটনীতিকদের সঙ্গে গোপন বৈঠক করেছেন, যেখানে গুজরাত ভোটের ফল নিয়ে কথা হয়। কংগ্রেসের তরফে পিএমও-র কাছে তথ্য জানার অধিকার আইনে (পিএমও) জানতে চাওয়া হয়, কীসের ভিত্তিতে এমন দাবি করলেন মোদী? পিএমওর জবাব উদ্ধৃত করে কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেন, যে তথ্য জানতে চাওয়া হয়েছে, তা প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রচারের সময় ভাষণ সংক্রান্ত, কোনও রাজনৈতিক বিষয় বা সরকারি সিদ্ধান্তের ব্যাপারে নয়। প্রধানমন্ত্রী সমর্থিত, অসমর্থিত, নানা সূত্রেই খবর পেয়ে থাকেন। একজন নির্বাচিত নেতা হয়ে, সংবিধানের নামে শপথ নিয়ে অসমর্থিত সূত্রে পাওয়া খবরে ভরসা করে কী করে প্রধানমন্ত্রী এমন অভিযোগ করেন, প্রশ্ন করেন খেরা। বলেন, আপনি নজির দেখালেন। সংবিধান মেনে চলার অঙ্গীকার করেছেন। কিন্তু অসমর্থিত সূত্রে খবর নিয়ে অন্য নেতাদের দিকে আঙুল তুলছেন! গোটা দুনিয়ার সামনে ভারতের কী ভাবমূর্তি তুলে ধরলেন, যেখানে একজন প্রধানমন্ত্রীর প্রতিটি কথার চুলচেরা ব্যাখ্যা হয়। আমরা আরও ভাল, স্বাস্থ্যকর আবহাওয়া প্রত্যাশা করি। ওই মন্তব্য খুব খারাপ স্তরের জুমলা। উনি ক্ষমা না চাইলে গণতন্ত্র বিপন্ন হবে। মোদীর অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে তাঁকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন মনমোহনও। মোদী বিপদে পড়লেই পাকিস্তান, হাফিজ সঈদের নাম টেনে আনা স্বভাবে পরিণত করেছেন, কিন্তু বেকারি, চাষি, ছোট ব্যবসায়ীদের হাল নিয়ে বলতে ভুলে যান বলেও কটাক্ষ করেন খেরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget