এক্সপ্লোর

সামরিক রাস্তায় হাঁটলে এতদিনে পাক অধিকৃত কাশ্মীর ভারতে এসে যেত, বললেন বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি: ১৯৭১-এর যুদ্ধের আগে পর্যন্ত ভারত নিজের বায়ুসেনার শক্তির পূর্ণ সদ্ব্যবহার করেনি বলে অভিমত জানালেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা। বৃহস্পতিবার এক সেমিনারে এ প্রসঙ্গে খোলাখুলি নিজের মতামত জানিয়ে তিনি এও বলেছেন যে, ‘নীতি-নৈতিকতা’র ওপর বেশি জোর দেওয়ার বদলে ভারত সামরিক সমাধানের রাস্তায় হাঁটলে এতদিনে পাকিস্তান অধিকৃত কাশ্মীর তার কব্জায় চলে আসত। পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ‘আমাদের শরীরে কাঁটা’ বলে উল্লেখ করে বায়ুসেনা প্রধান এ কথাও বলেন যে, ভারত তার নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনের ক্ষেত্রে কোনওদিনই ‘বাস্তববাদী দৃষ্টিভঙ্গি’ দেখায়নি। ভারতকে ঘিরে নিরাপত্তার বলয়টি বিষিয়ে উঠেছে, এহেন অভিমত জানিয়ে তিনি বলেছেন, উপমহাদেশে সংঘাত মোকাবিলা, শান্তি ও সুস্থিতি বজায় রাখতেও সামরিক শক্তির অংশ হিসাবে বিমান বাহিনীর শক্তি কাজে লাগানো প্রয়োজন হয়ে পড়বে। বায়ুসেনা প্রধান বলেছেন, আমাদের বিদেশনীতির নির্যাস তৈরি হয়েছে রাষ্ট্রসঙ্ঘের সনদ, বেজোট আন্দোলনের সনদ ও পঞ্চশীল নীতির ভিতের ওপর। আমার মতে, আমরা চিরকাল বড় বড় নীতি-আদর্শ বোধে চালিত হয়েছি। নিজেদের নিরাপত্তা সংক্রান্ত চাহিদার ব্যাপারে সত্যিই কখনও বাস্তবমুখী মনোভাব নিইনি। সেদিক থেকে দেখলে নিজেদের পক্ষে অনুকূল পরিবেশ বজায় রাখতে সামরিক শক্তির ভূমিকা, গুরুত্বকে উপেক্ষাই করে এসেছি। তাঁর মতে, অতীতে দেশ একাধিকবার সংঘাতে জড়িয়েছে। কিন্তু সে সময় দ্বন্দ্ব, বিরোধের মোকাবিলা করে প্রতিদ্বন্দ্বীদের সামলাতে সামরিক শক্তি, বিশেষ করে বায়ুসেনার ব্যবহারে অনিচ্ছুক ছিল ভারত। অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে তিনি বলেন, ১৯৪৭ সালে যখন হামলাকারীদের পাল জম্মু ও কাশ্মীরে আঘাত হানল, তখন কিন্তু ভারতীয় বায়ুসেনার পরিবহণ বিমানগুলিই জওয়ানদের রসদ সহ যুদ্ধের ময়দানে পৌঁছতে সাহায্য করেছিল। কিন্তু সামরিক সমাধানের সম্ভাবনা থাকলেও, আমার মতে, ন্যায়-নীতির পরাকাষ্ঠা দেখিয়ে আমরা সেদিকে না গিয়ে ইস্যুটার শান্তিপূর্ণ সমাধানের জন্য রাষ্ট্রসঙ্ঘে গেলাম। তবে সমস্যাটা আজও বহাল গায়ে কাঁটার মতো বিঁধে রয়েছে। ১৯৬২ সালে সংঘর্ষের আশঙ্কায় বায়ুসেনাকে তার ক্ষমতা, শক্তির তুলনায় কম ব্যবহার করা হয়েছে বলেও অভিমত জানান বিমান বাহিনীর প্রধান আক্ষেপের সুরে বলেন, ১৯৬৫-র সংঘর্ষে পূর্ব পাকিস্তান থেকে পাক বায়ুসেনা আমাদের বিমানঘাঁটি, পরিকাঠামোর ওপর আক্রমণ করলেও রাজনৈতিক কারণে আমরা বিমান বাহিনীকে ব্যবহার করিনি। আমরা প্রচুর মার খেয়েছি, ক্ষতি হয়েছে, তা সত্ত্বেও কখনই প্রত্যাঘাত করিনি। একমাত্র ১৯৭১-এই বায়ুসেনার ক্ষমতা পুরোপুরি প্রয়োগ করা হয়েছিল। এবং সামরিক বাহিনীর তিন শাখাই একেবারে জোট বেঁধে বাংলাদেশের সৃষ্টিতে বিরাট ভূমিকা নিয়েছিল। তিনি এও বলেন, এখন যদিও পরিস্থিতি বদলেছে। এখন আমরা নিজেদের রক্ষা ও সংঘাত মোকাবিলায় বায়ুসেনার শক্তি পুরোপুরি কাজে লাগাতে তৈরি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget