এক্সপ্লোর

প্রধানমন্ত্রীকে 'খতম' করতে হবে, ভিডিওতে বলতে শোনা গিয়েছে! গ্রেফতার ১৯৯৮-এর কোয়েম্বাটুর সিরিয়াল বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তি

কোয়েম্বাটুর: সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে তাঁকে নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'খতম করার' কথা বলতে শোনা গিয়েছে, এই অভিযোগে ১৯৯৮ এর সিরিয়াল বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেল খেটে বেরনো একজনকে গ্রেফতার করল কোয়েম্বাটুর পুলিশ। ধৃত ব্যক্তি কারাবাসের মেয়াদ পূর্ণ হওয়ার পর এখন কুনিইয়ামুথুর এলাকায় থাকেন। পুলিশ জানিয়েছে, এক পরিবহণ কন্ট্র্যাক্টরের সঙ্গে তাঁর টেলিফোনে ৮ মিনিটের কথাবার্তার ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মূলত গাড়ি সংক্রান্ত টাকাপয়সার লেনদেন নিয়েই আলোচনা হচ্ছিল দুজনের। আচমকা বিস্ফোরণ মামলায় দোষী ঘোষিত লোকটিকে বলতে শোনা যায়, প্রধানমন্ত্রী মোদীকে খতম করতে হবে। ১৯৯৮ সালে প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর শহরে সফরের সময় বোমা রেখেছিলাম আমরাই। লোকটিকে এও বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে অনেক মামলা রুজু হয়েছে। শতাধিক গাড়ির ক্ষতি করেছি আমি। এহেন মন্তব্যের জেরে লোকটিকে গ্রেফতার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পুলিশ, পাশাপাশি এও বলেছে, দুজনের কথোপকথন পরীক্ষা করে দেখতে, তাদের পরিচয় সম্পর্কে পাকাপাকি নিশ্চিত হতে বিশেষ টিম গঠন করা হয়েছে, যারা ওই ভিডিও খতিয়ে দেখবে। ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (আই) (অপরাধমূলক ভীতি প্রদর্শন) ধারায় অভিযুক্ত করা হয়েছে তাঁকে। যদিও মহম্মদ রফিক নামে ওই ব্যক্তিকে জেরা করে পুলিশের প্রাথমিক ধারণা হয়েছে যে, সম্ভবত, ফোনের ওপ্রান্তের লোকটিকে ভয় দেখানোই তাঁর উদ্দেশ্য ছিল, প্রধানমন্ত্রীর ব্যাপারে কোনও কুঅভিসন্ধি ছিল না। প্রসঙ্গত, ১৯৯৮ এর ফেব্রুয়ারি মাসে কোয়েম্বাটুরে সিরিয়াল বিস্ফোরণে ৫৮ জন প্রাণ হারায়, কয়েক কোটি টাকার সম্পত্তিও নষ্ট হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget