এক্সপ্লোর

‘কথায়, কাজে অমিল’, রাজনীতিকদের ওপর মানুষের আস্থার অভাব রয়েছে, বললেন রাজনাথ

নয়াদিল্লি: ‘বিশ্বাসযোগ্যতার অভাব’-এর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দেশের রাজনীতিবিদদের। এর কারণ, দেশবাসীর ধারণা, তাঁদের কথা ও কাজের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এমনটাই মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্তী রাজনাথ সিংহ।

এদিন বণিকমহল ফিকি-র আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ জানান, জনমানসে একটা প্রচলিত তত্ত্ব রয়েছে যে, মিথ্যে কথা না বললে কোনও রাজনীতিবিদ সফল হতে পারবেন না।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি রাজনৈতিক ময়দানের সঙ্গে যুক্ত। আমি জানি, এখানে রাজনীতিবিদদের বিশ্বাসযোগ্যতার একটা অভাব রয়েছে। এটা সাধারণ ধারনা রয়েছে যে, রাজনীতিবিদদের কথা ও কাজের মধ্যে ফারাক বিস্তর।

রাজনাথ জানান, লোকসভায় তিনি লখনউ কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। তাঁর দাবি, ভোটপ্রচারে গিয়ে তিনি কখনই প্রতিশ্রুতি দেন না। ভোটারদের কেবল আশ্বাস দেন, মানুষের চাহিদা মতো কাজ করার চেষ্টা করবেন।

তিনি বলেন, পরিস্থিতি যাই হোক না কেন, জেনেশুনে মিথ্যে বলব না আমি। আমি শুধু মানুষকে বলি, আপনাদের আশীর্বাদ থাকলে আমি (চাহিদামতো) কাজ করার চেষ্টা করব।

অনুষ্ঠান ছিল মহিলা উদ্যোগপতিদের। ফলে, নিজের বক্তৃতায় মহিলাদের সংরক্ষণের প্রসঙ্গও টেনে আনেন রাজনাথ। বলেন, বিজেপি হল প্রথম দল যারা গ্রাম থেকে জাতীয়—সংগঠনের সর্বস্তরে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করতে দলীয় সংবিধানকে সংশোধন করেছে।

রাজনাথ মনে করিয়ে দেন, তিনি প্রত্যেক রাজ্যকে নির্দেশ দিয়েছেন পুলিশ বাহিনীতে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়িয়ে ৩৩ শতাংশ করতে। একইসঙ্গে, আধা-সামরিক বাহিনীতেও একই নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget