এক্সপ্লোর

সিএএ ইস্যুতে সংঘাতের জেরে প্রশান্ত কিশোর ও পবন ভার্মাকে দল থেকে বহিষ্কার করল জেডিইউ

দলের সহ সভাপতি প্রশান্ত কিশোরকে বহিষ্কার করল জনতা দল ইউনাইটেড (জেডিইউ)। একইসঙ্গে দলের অন্যতম শীর্ষ নেতা পবন ভার্মার বিরুদ্ধে একই ব্যবস্থা নিয়েছে জেডিইউ।

নয়াদিল্লি: অবশেষে দলের সহ সভাপতি প্রশান্ত কিশোরকে বহিষ্কার করল জনতা দল ইউনাইটেড (জেডিইউ)। একইসঙ্গে দলের অন্যতম শীর্ষ নেতা পবন ভার্মার বিরুদ্ধে একই ব্যবস্থা নিয়েছে জেডিইউ। বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দলের প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে সংঘাতের জেরেই প্রশান্ত কিশোর ও পবন ভার্মাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল জেডিইউ। দলবিরোধী কাজের অভিযোগে এই দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দল। এর আগে প্রশান্ত কিশোর প্রকাশ্যে দলের প্রধান নীতীশ কুমারকে নিশানা করেন প্রশান্ত কিশোর। বিভিন্ন ইস্যুতে নীতীশ কুমারের সাম্প্রতিক অবস্থানের সমালোচনা করেন প্রশান্ত। প্রশান্ত কিশোরে টুইট করে বলেছিলেন, ‘আমাকে আপনি কেন ও কী ভাবে জেডিইউ-তে এনেছিলেন, তা নিয়ে মিথ্যা বলতে গিয়ে কতটা নীচে নামলেন। আমাকে আপনার মতো করে দেখানোর এ এক দুর্বল চেষ্টা।’ সম্প্রতি সিএএ নিয়ে নীতীশের সঙ্গে সংঘাত বাড়ছিল প্রশান্ত কিশোরের। নীতীশ গতকাল বলেছিলেন, অমিত শাহর অনুরোধে তিনি প্রশান্ত কিশোরকে দলে নিয়েছিলেন। নীতীশের এই মন্তব্যের জবাবেই ওই ট্যুইট করেছিলেন 'ভোট-কৌশলী' প্রশান্ত কিশোর। তিনি অমিত শাহরও সমালোচনা করেছিলেন। পবন ভার্মার সঙ্গেও সিএএ ইস্যুতে দলের সংঘাত বেধেছিল। জেডিইউ এক বিবৃতিতে বলেছে, এই দুই নেতা দলের সিদ্ধান্ত ও কার্যাবলীর বিরুদ্ধে কাজ করছিলেন, যা শৃঙ্খলাভঙ্গের সামিল। বিহারের মুখ্যমন্ত্রী সম্পর্কে অপমানজনক মন্তব্য ব্যবহারের অভিযোগও জেডিইউ করেছে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে। দলের এই সিদ্ধান্ত ঘোষণার পর প্রশান্ত কিশোর নীতীশ কুমারকে ধন্যবাদ জানালেন। তাঁর ট্যুইট, ‘ধন্যবাদ নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রীর চেয়ারে বহাল থাকার জন্য আপনাকে আমার শুভেচ্ছা। ভগবান আপনার মঙ্গল করুন’।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget